বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলে এক বিলিয়ন ডলার আয়ের মাইলফলক পেরিয়ে গেল ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৭ জুলাই। মাত্র তিন সপ্তাহে উত্তর আমেরিকার বাজারে ৪২৯ দশমিক ৬৫ মিলিয়ন এবং আন্তর্জাতিক বাজারে ৫৭৮ দশমিক ৮ মিলিয়ন আয় করে দ্য ওডিসি ঘরে তুলেছে এক বিলিয়ন ডলারের বেশি।
২০১২ সালের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটিই নোলানের প্রথম কোনো সিনেমা, যা ১০০ কোটি ডলার পেরোল। অল্প সময়ের মধ্যেই নোলানের আগের সব রেকর্ড ভেঙে তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা হতে যাচ্ছে দ্য ওডিসি। পেছনে ফেলতে যাচ্ছে ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’কে।
হলিউডের অন্যতম বড় বাজার চীনে এখনো মুক্তি পায়নি দ্য ওডিসি। ১৪ আগস্ট প্রায় ৮০০টি আইম্যাক্সসহ চীনের হাজার হাজার থিয়েটারে মুক্তি পাবে। এতে সিনেমাটির আয় আরও অনেকটা বাড়বে বলে আশা করা হচ্ছে।
দ্য ওডিসির গল্পে দেখা যায়, ট্রোজান যুদ্ধ জয়ের পর নিজ রাজ্য ইথাকায় ফেরার জন্য রাজা ওডিসিয়াস এক দীর্ঘ সমুদ্রযাত্রায় বের হন। কিন্তু পথে নানাবিধ বিপদের মুখে পড়েন তিনি। বছরের পর বছর সাগরে সংগ্রাম করে টিকে থাকা এবং পরিবারের কাছে ফেরার এই গল্পই সিনেমাটির মূল আকর্ষণ। রাজা ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। আরও আছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন প্রমুখ।
সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, মহামারির পর এক বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ১০০ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েছে এ বছরটি। দ্য ওডিসি ২০২৬ সালে এক বিলিয়ন ডলারের বেশি আয় করা পঞ্চম সিনেমা। বাকি চার সিনেমা হলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ ও ‘মাইকেল’।

প্রায় দেড় যুগ আগে শুরু হয়েছিল আর্টিস্ট ক্লাব প্রতিষ্ঠার পরিকল্পনা। নানা প্রতিকূলতা অতিক্রম করে আড়াই বছর আগে শুরু হয় প্ল্যাটফর্মটির কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকে প্রতি সপ্তাহে নিয়মিত সংগীতানুষ্ঠানের পাশাপাশি কবিতাসন্ধ্যা ও সাহিত্য-সংস্কৃতি নিয়ে আলোচনাসহ নানা ধরনের অনুষ্ঠান করছে আর্টিস্ট ক্লাব।
৭ ঘণ্টা আগে
আজ থেকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে দুটি নতুন ধারাবাহিক ‘বিরোধ’ ও ‘তবুও জীবন’। দুটি নাটকেই সমকালীন পারিবারিক জীবন, সম্পর্কের টানাপোড়েন, মানবিক মূল্যবোধ এবং জীবনের নানা বাস্তবতা উঠে এসেছে ভিন্ন আঙ্গিকে।
৭ ঘণ্টা আগে
অভিনয়ের টানে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছিলেন তাসকিন রহমান। তবে চোখের সমস্যার কারণে ২০২০ সালে আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি। এর পর থেকে আর শোবিজে পাওয়া যায়নি এই অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায়ও তেমন দেখা মেলে না তাঁর। অবশেষে বিরতি কাটিয়ে সিনেমায় ফিরছেন তাসকিন।
৭ ঘণ্টা আগে
মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে মনোজ বাজপেয়ির নতুন অর্থনীতিবিষয়ক থ্রিলার সিনেমা ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’। তবে ওটিটিতে আসার পর বদলে গেছে সব হিসাব-নিকাশ। ভারতে প্রাইম ভিডিওর সার্বিক ‘মোস্ট ট্রেন্ডিং’ সিনেমার তালিকায় শীর্ষ স্থান দখল করেছে গভর্নর।
৭ ঘণ্টা আগে