ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের অনবদ্য সৃষ্টি হ্যারি পটারের গল্প নিয়ে এ পর্যন্ত আটটি জনপ্রিয় সিনেমা তৈরি হয়েছে। তৈরি হয়েছে ভিডিও গেমস। মঞ্চেও হাজির হয়েছে হ্যারি পটারের চরিত্ররা। হ্যারি পটার বড় পর্দায় প্রথম আসে ২০০১ সালে। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস-পার্ট টু’ দিয়ে ২০১১ সালে শেষ হয় এ ফ্যান্টাসি গল্পের চলচ্চিত্র-যাত্রা।
সিনেমার পর এবার টিভি সিরিজ আকারে হ্যারি পটারের গল্প নিয়ে আসছে ওয়ার্নার ব্রস। গত ১৪ জুলাই থেকে শুরু হয়েছে শুটিং। হ্যারি পটারকে নিয়ে লেখা সাতটি উপন্যাসের প্রতিটি থেকে তৈরি হবে টিভি সিরিজের একেকটি সিজন। ২০২৭ সাল থেকে এইচবিও এবং এইচবিও ম্যাক্সে শুরু হবে হ্যারি পটার সিরিজের প্রচার।
এতে হ্যারি পটারের এ চরিত্রে অভিনয় করছে ১১ বছর বয়সী ডমিনিক ম্যাকলাফ্লিন। এর আগে হ্যারি পটারের গল্প নিয়ে তৈরি সিনেমাগুলোতে মূল চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন ড্যানিয়েল র্যাডক্লিফ। নতুন হ্যারি পটারকে স্বাগত জানিয়েছেন পুরোনো হ্যারি পটার। সম্প্রতি এবিসি গুড মর্নিং আমেরিকা শোতে ড্যানিয়েল র্যাডক্লিফকে প্রশ্ন করা হয়, নতুন সিরিজের নতুন হ্যারি পটার কোনো পরামর্শের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল কি না।
জবাবে ড্যানিয়েল র্যাডক্লিফ বলেন, ‘আমি মনে করি না যে ভবিষ্যতে যারাই হ্যারি পটার হবে, আমাদের ফোন করতে হবে তাদের। তবে ওই টিভি সিরিজের টিমে আমার পরিচিত অনেকে আছেন। তাঁদের মাধ্যমে ডমিনিক ম্যাকলাফ্লিনকে আমি একটি চিঠি পাঠিয়েছি। সেও আমাকে খুবই দারুণভাবে উত্তর দিয়েছে।’
ড্যানিয়েল র্যাডক্লিফ আরও বলেন, ‘হ্যারি পটার সিরিজে যারা অভিনয় করছে, তাদের জীবনে আমি আতঙ্কের কারণ হতে চাই না। তবে চিঠি লেখার উদ্দেশ্য হলো, ডমিনিককে আমি বলতে চেয়েছিলাম, আশা করছি, এ সিরিজে তোমার সময়টা দারুণ কাটবে। আমারও সময়টা তখন ভালো কেটেছিল। তবে আমি চাই, আমার চেয়ে আরও ভালো সময় কাটুক ওদের। যখনই আমি ডমিনিক কিংবা সিরিজের অন্য শিশুদের ছবি দেখি, তাদের জড়িয়ে ধরতে ইচ্ছা করে। তাদের দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর আশ্চর্য হই, ওই বয়সে আমি হ্যারি পটারে অভিনয় করেছিলাম!’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৮ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৮ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৮ ঘণ্টা আগে