
এ বছরের ২ মে ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজিত কনসার্টে পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন-এর ভোকাল আলী আজমতের। ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের ওই কনসার্টের আয়োজন করেছিল অ্যাসেন বাজ। কিন্তু কনসার্টের আগের দিন সোশ্যাল মিডিয়ায় আলী আজমতের টিমের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে কনসার্ট নিয়ে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের চুক্তি হয়নি। এমনকি কনসার্টের টিকিট কিনতেও নিষেধ করা হয়। সেই ঘটনার প্রায় পাঁচ মাস পর এবার আলী আজমত নিজেই জানালেন, বাংলাদেশে গান শোনাতে আসছেন তিনি।
গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দর্শকভরা মঞ্চের একটি ছবি পোস্ট করে আলী আজমত লেখেন, ‘হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি তোমাদের সবার সঙ্গে দেখা হবে।’ তবে কনসার্টটি কবে, কোথায় হবে, কারা আয়োজন করছে সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, আলী আজমতের কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ। যারা গত ২ মে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ কনসার্টের আয়োজন করেছিল। এ বিষয়ে বিস্তারিত জানতে অ্যাসেন বাজের সঙ্গে যোগাযোগ করলে জানায়, আলী আজমতের কনসার্টটি তারাই আয়োজন করছে। দুর্গাপূজার ছুটির পর সংবাদ সম্মেলন করে জানানো হবে বিস্তারিত। তবে আগের স্থগিত হওয়া কনসার্ট নিয়ে কথা বলতে রাজি হয়নি তারা।
১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ মোট ৯টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। শুরু থেকেই জুনুনের সঙ্গে আছেন আলী আজমত। ব্যান্ডের পাশাপাশি তিনি এককভাবে গেয়েছেন বলিউডেও। প্রথম গান ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাপ’ সিনেমার ‘গরজ বরাজ’। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার ‘মওলা’ ও ‘ইয়ে জিসম হ্যায় তেরা’ শিরোনামের দুটি গানে কণ্ঠ দেন আলী আজমত। গানের বাইরে অভিনয়েও দেখা গেছে তাঁকে। সবশেষ তিনি অভিনয় করেছেন পাকিস্তানের আলোচিত ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমায়। এ নিয়ে তৃতীয়বার বাংলাদেশে গাইতে আসছেন আলী আজমত। এর আগে জুনুন ব্যান্ডের সঙ্গে দুইবার বাংলাদেশে এলেও এবারই প্রথম একক কনসার্ট করতে আসছেন আলী আজমত।

সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। প্রতিবছর দুই ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দেওয়ার হিড়িক পড়ে, দর্শকেরাও এ সময়টা ভিড় জমান সিনেমা হলে। আশায় বুক বাঁধেন হলমালিকেরা। বন্ধ থাকা অনেক সিনেমা হল চালু হয় ঈদের মৌসুমে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের হাউস অব কমন্সে হয়ে গেল উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান ও কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের গাওয়া বাংলা গান ‘প্রেম পিয়াসা’-এর প্রকাশনা উৎসব। অনুষ্ঠানটি আয়োজন করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুথ ক্যাডবেরি এবং সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ।
৭ ঘণ্টা আগে
শুটিং করতে গিয়েছিলেন। বাড়ি ফিরলেন শববাহী গাড়িতে। টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ টালিউড। তালসারির সমুদ্রে ডুবে রাহুলের মৃত্যু হয় রোববার। সোমবার তমলুক হাসপাতালে ময়নাতদন্তের পর অভিনেতার মরদেহ তাঁর বিজয়গড়ের বাড়িতে এসে পৌঁছায়।
৭ ঘণ্টা আগে
দীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নতুন রেকর্ড গড়েন বলিউড বাদশাহ। এরপর আবারও দুই বছরের বিরতি। ২০২৪ ও ২০২৫ সালে কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের। এ বছর আবারও প্রেক্ষাগৃহে ফিরবেন তিনি।
৭ ঘণ্টা আগে