প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। তিনি জানান, ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং এ বিষয়ে অংশীজনদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।
আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘প্রেক্ষাগৃহে কোনো সিনেমা সেন্সরবিহীন চালানো যায় না। সরকারকে ট্যাক্স দিয়েই সিনেমা প্রদর্শন করতে হয়। তাহলে ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট সেন্সর হবে না কেন? যেসব প্রযোজনা সংস্থা থেকে ওটিটি কনটেন্ট নির্মাণ করা হচ্ছে, তারাও সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র নেবে। এতে তো অসুবিধা নেই।’
ওটিটিতে ছাড়পত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে উজ্জ্বল বলেন, ‘দেখা গেল, ওটিটিতে কোনো সিনেমা বা সিরিজ মুক্তির পর সমালোচনা তৈরি হলো। কিন্তু তখন সরকার বলবে, তারা তো জানে না। এই কারণে আমরা নিয়ম-নীতির পক্ষে। যাতে সেন্সর ছাড়া কোনো প্ল্যাটফর্মেই সিনেমা চালাতে না পারি। সেটা সিনেমা হল হোক কিংবা ওটিটি। তথ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগের পাশে আমরা সবাই আছি।’
ইতিমধ্যে ওটিটির নীতিমালা নিয়ে কাজ শুরু হয়েছে জানিয়ে উজ্জ্বল বলেন, ‘ওটিটিতে সেন্সর ছাড়পত্র নিয়ে সচিবালয়ে মিটিং হয়েছে। আমাদের সবার একটাই দাবি, আপনি যেখানেই সিনেমা চালান, এ দেশের সব নিয়ম-নীতি মেনে চালাতে হবে। সচিব মহোদয় ইতিমধ্যে সবাইকে নিয়ে নীতিমালার বিষয়ে আলোচনা করেছেন। একটি প্রস্তাবনা দিয়েছেন। আশা করছি, শিগগির এটি চূড়ান্ত হবে।’
বাংলাদেশে ওটিটি কনটেন্টের জন্য এখনো ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা না থাকলেও ২০২৪ সালের শুরুর দিকে তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে আটকে গিয়েছিল রায়হান রাফী পরিচালিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। এক সাংবাদিক দম্পতির হত্যারহস্য ঘিরে নির্মিত সিনেমাটিকে তখন ‘প্রদর্শন অনুপযোগী’ বলে রায় দিয়েছিল সেন্সর বোর্ড। পরবর্তী সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে পুরোনো সেন্সর বোর্ড বিলুপ্ত হয়ে সার্টিফিকেশন বোর্ড গঠিত হলে সিনেমাটি মুক্তির অনুমোদন পায়।

আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
৩ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
৩ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
৪ ঘণ্টা আগে
ফ্যাশন আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এবার ভিন্ন রূপে হাজির হলেন কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংকের গায়িকা লিসা। টেক জায়ান্ট মেটার সঙ্গে যৌথ উদ্যোগে নিজের ডিজাইনে তৈরি বিশেষ লিমিটেড এডিশন এআই স্মার্ট চশমা বাজারে এনেছেন তিনি।
৪ ঘণ্টা আগে