
স্কাউট আন্দোলনের মাধ্যমে মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রোভার-এর সাবেক সিনিয়র রোভারমেট ও যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী।
বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়ঝঞ্ঝা ও বিভিন্ন দুর্যোগে উদ্ধার কার্যক্রম পরিচালনা, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণসহ মানবিক কাজে ধারাবাহিক ও সাহসী ভূমিকার জন্য তাঁকে এই সম্মাননা দিয়েছে বাংলাদেশ স্কাউটস।
‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ মূলত ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জনের পর অতিরিক্ত জনকল্যাণমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্নকারী স্কাউটার ও রোভার স্কাউটারদের দেওয়া হয়। এটি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের একটি উচ্চতর ধাপ হিসেবে বিবেচিত।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোস্তাফিজ বলেন, ‘এই সম্মাননা ভবিষ্যতে মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনার অনুপ্রেরণা দেবে। সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে আগের মতোই কাজ করে যেতে চাই।’
এ বিষয়ে জবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মিন্টু আলী বিশ্বাস বলেন, ‘মোস্তাফিজ একজন মেধাবী ও নিষ্ঠাবান রোভার। সে জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করেছে। তার এই অর্জন আমাদের জন্য গর্বের।’
উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের আওতাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার মোস্তাফিজুর রহমান এর আগেও ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘বিশ্ববন্ধু ৯৩ পরিবার’ (এসএসসি’ ৯৩ ব্যাচ)-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ, ১২ রমজান) রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত পলওয়েল কারনেশন রয়েল গার্ডেন রেস্তোরাঁয় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
১৫ ঘণ্টা আগে
অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে বেতনের সরকারি অংশের (এমপিও) সঙ্গে স্কুল বা কলেজ ফান্ড হতে দেওয়া বেতন-ভাতার প্রাপ্ত অংশের বিলের বিষয়ে...
১৯ ঘণ্টা আগে
‘আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর বাকি যে বিষয়গুলো মীমাংসিত, সেগুলো যদি দীর্ঘ মেয়াদে আরও ভালো করার জন্য পরিবর্তনের প্রয়োজন হয়, দীর্ঘ মেয়াদে আমরা পরিবর্তন করব। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না...
২০ ঘণ্টা আগে
চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
২ দিন আগে