
ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগে গত শুক্রবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে বিভাগটির প্রথম অ্যালামনাই পুনর্মিলনী ২০২৫। সময়ের পরিক্রমায় যে বন্ধন কিছুটা শিথিল হয়ে পড়েছিল, সেই সম্পর্ককে আবার নতুন করে জোড়া লাগানোর এক অনবদ্য প্রয়াস দেখা গেল এই আয়োজনে।
১৯৯৮ সাল থেকে শুরু করে ২০২৫ সালের ব্যাচ পর্যন্ত বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ চত্বর যেন পরিণত হয়েছিল এক প্রাণবন্ত মিলনমেলায়। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও পুরোনো প্রাঙ্গণকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

সকালের সূর্য যখন ক্যাম্পাসের আকাশে উঁকি দিচ্ছে, ঠিক তখনই শুরু হয় এই অনুষ্ঠান। উদ্বোধন করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা ইয়াসমিন। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য নূর নবী আল মাহমুদ, সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েদা আক্তার, ড. এ এইচ এম এম মাহবুবুর রহমান এবং বিভাগের বর্তমান চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শারমিন নাহার; যিনি অনুষ্ঠানটির সভাপতিত্বও করেন।
উদ্বোধনের পরপরই কলেজের অডিটরিয়াম-১ এ অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সেখানে উঠে আসে সমাজকর্ম বিভাগের অতীত সাফল্য, বর্তমানের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের স্বপ্ন। বিভাগীয় চেয়ারম্যান শারমিন নাহার বলেন, ‘আজকের এই আয়োজন শুধুই একটি পুনর্মিলনী নয়, এটি আমাদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করবে। এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, সেটাই আমাদের প্রত্যাশা।’
বেলা ৩টা থেকে শুরু হয় দিনটির বহুল প্রত্যাশিত আয়োজন—সাংস্কৃতিক অনুষ্ঠান। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, কবিতা আবৃত্তিতে মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। বিশেষ আকর্ষণ ছিল সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীদের গঠিত ব্যান্ড দল ‘অমূলক’। তাদের সংগীত পরিবেশনার সঙ্গে সঙ্গে দর্শকদের চমকে দেয় চতুর্থ বর্ষের শিক্ষার্থী এনামুল ইসলাম নাঈমের জাদু প্রদর্শনী।

নেতৃত্বে নতুন প্রজন্ম
এই দিনেই গঠিত হয় সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি। সভাপতি নির্বাচিত হয়েছেন ৯৮-৯৯ ব্যাচের ফারহানা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ০১-০২ ব্যাচের হাসান মো. তৌফিক ইমাম।

দিনব্যাপী আনন্দ-উল্লাস শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে র্যাফল ড্রয়ের মধ্য দিয়ে। আনন্দ, হাসি আর আবেগের মেলবন্ধনে ভরপুর এই দিন হয়ে থাকবে স্মরণীয়।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১২ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৭ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৯ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
২০ ঘণ্টা আগে