
ইউনিভার্সিটি অব স্কলার্সের মেকাট্রনিক্স ক্লাব আয়োজিত ও ইইই ডিপার্টমেন্ট পরিচালিত ‘বিয়ন্ড বাউন্ডারিস-২৪’ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২২ নভেম্বর) ইউনিভার্সিটি অব স্কলার্সে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রায় ১০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
পোস্টার প্রেজেন্টেশন ও প্রজেক্ট প্রেজেন্টেশন—এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নেন। মোট ১৭টি পোস্টার প্রেজেন্টেশন দল ও ১২টি প্রজেক্ট প্রেজেন্টেশন দল এ আয়োজনে অংশ নেয়। এছাড়া উপস্থিত সবার জন্য ছিল ‘রবো পেনাল্টি’। দুই ক্যাটাগরিতে মোট মোট ৫ জনকে পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হক, ক্লাবের অ্যাডভাইজার আবু মো. ফুয়াদ ও ইইই ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক বুলান্দ তাসলিম।
পোস্টার প্রেজেন্টেশনে প্রথম হয়েছে ‘টিম অল্টারনেট ২.০’ এবং দ্বিতীয় হয়েছে ‘টিম এলিভেট’। প্রজেক্ট প্রেজেন্টেশনে প্রথম হয়েছে ‘পোলার পাইথন’, দ্বিতীয় হয়েছে ‘টিম অরবিট’ এবং তৃতীয় হয়েছে ‘টিম নেবুলা’। অনুষ্ঠানে বিজয়ী দলগুলোকে সনদপত্রসহ নগদ অর্থ দেওয়া হয়।

এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল সময় টিভি ও মোহনা টিভি। রেডিও পার্টনার রেডিও কার্নিভ্যাল। ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল দেশের সর্বাধিক পঠিত বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।
ইইই ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মি. অনির্বাণ সরকার বলেন, ‘আগামীতে এই ধরনের প্রতিযোগিতা আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে। যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশের প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং সেই সঙ্গে কলেজ লেভেল ও স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়েও আমাদের বিশেষ আয়োজনের চিন্তা রয়েছে।’
এছাড়াও তিনি তরুণ প্রজন্মদের প্রতি নিজেদেরকে মুক্তচিন্তার মাধ্যমে, সৃজনশীলতাকে কাজে লাগানো আহ্বান জানান।

হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প শুরু হয়েছে ২০২৩ সালের জানুয়ারিতে। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের জুনে। কিন্তু চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি মাত্র ১০ দশমিক ১৪ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ...
১ দিন আগে
রসায়ন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সব শ্রেণির শিক্ষার্থী, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। অসুস্থতা বা বিভিন্ন কারণে কোনো শিক্ষার্থী মিড পরীক্ষা দিতে না পারলে শিক্ষক বা বিভাগের পরামর্শে তাঁকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যেত। প্রশাসনের
২ দিন আগে
ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন অনেক শিক্ষার্থীর। সেই স্বপ্ন পূরণে এবার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির এক্সিলেন্স স্কলারশিপ ২০২৭-এর জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
২ দিন আগে
শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮টি এসি বাস চালু করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ইউআইইউ ক্যাম্পাসে এই এসি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৩ দিন আগে