
উদ্যোক্তা তৈরির এক নতুন উদ্যোগ হাতে নিয়েছে উত্তরা ইউনিভার্সিটি। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ইউনিভার্সিটি ক্যাম্পাসে সফলভাবে এই উদ্যোগের সূচনা করেছে বিশ্ববিদ্যালয়টি। নিজস্ব আয়োজনে উদ্যোক্তা তৈরির জন্য ‘ইউইউ বিজনেস লঞ্চপ্যাড-২০২৫’-এর উদ্বোধন করা হয় এ দিন।
উদ্যোক্তারা জানিয়েছেন, এটি দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা, যা ক্যাম্পাসের বর্তমান শিক্ষার্থীদের ব্যবসা সম্পর্কে নতুন ধারণা খুঁজে পেতে, ব্যবহারিক দক্ষতা বাড়াতে এবং উদ্যোক্তা হওয়ার ইচ্ছাকে দারুণভাবে উৎসাহিত করতে আয়োজিত। উদ্যোক্তাদের স্টল প্রদর্শনী, আলোচনা সভা, মেন্টরশিপসহ নানা ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা পেয়েছেন তাঁদের স্বপ্নের ব্যবসা গড়ার প্রেরণা। মেলা চলবে আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) পর্যন্ত।
এসএমই ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এই উৎসবে অংশ নিয়েছিলেন তরুণ উদ্যোক্তারা, শিল্পনেতারা; যা শিক্ষার্থীদের উদ্ভাবন ও ব্যবসায়িক চিন্তাভাবনাকে নতুন মাত্রা দিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পারটেক্স বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজ। তাঁর উপস্থিতি ও বক্তব্য তরুণ উদ্ভাবকদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস।
বিশেষ অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা ও মিয়াকো অ্যাপ্লায়েন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ নাভিদ আহমেদ, যাঁরা নেতৃত্ব, উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাব নিয়ে শিক্ষার্থীদের মূল্যবান পরামর্শ দেন।
অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা তাদের ধারণাকে সফল উদ্যোগে রূপান্তর করার জন্য দক্ষতা ও আত্মবিশ্বাসের অধিকারী। ইউইউ বিজনেস লঞ্চপ্যাড-২০২৫ দেখিয়েছে যে আমাদের ছেলেমেয়েরা নতুন কিছু করতে, নেতৃত্ব দিতে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে পরিবর্তন আনতে প্রস্তুত।’
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের প্রধানেরাও শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেলায় উপস্থিত হয়েছিলেন।
উত্তরা ইউনিভার্সিটি সব অংশগ্রহণকারী, অতিথি ও সহযোগীদের ধন্যবাদ জানায়, যাঁদের সহায়তায় ইউইউ বিজনেস লঞ্চপ্যাড ২০২৫ একটি অর্থবহ ও স্মরণীয় অনুষ্ঠান হয়ে উঠেছে। এই উৎসব তরুণদের নতুন ব্যবসায়িক চিন্তা অন্বেষণ এবং আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রাণিত করেছে।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’—এই অমর পঙ্ক্তি আজও বাঙালির হৃদয়ে ধ্বনিত হয়। একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার জন্য তরুণেরা জীবন উৎসর্গ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
৫ ঘণ্টা আগে
টানা চার বছর প্রতিটি সেমিস্টারে সিজিপিএ-৪-এ ৪। শুনতে যতটা সহজ, বাস্তবে আসলে ততটাই কঠিন। কিন্তু সেই কঠিন কাজই করে দেখিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সদ্য স্নাতক সম্পন্ন করা মোছা. স্বপ্নীল আক্তার নূ।
৬ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য যাঁরা বিদেশের মাটিতে পা রাখার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য নতুন দুয়ার খুলে দিল অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ ‘আরটিপি স্টাইপেন্ড স্কলারশিপ’-এর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
৬ ঘণ্টা আগে
বর্তমানে উচ্চশিক্ষা কিংবা অভিবাসনের স্বপ্ন পূরণে আইইএলটিএস একটি অপরিহার্য ধাপ। সাম্প্রতিক সময়ে পরীক্ষার্থীদের বড় অংশই বেছে নিচ্ছেন কম্পিউটার-বেইজড আইইএলটিএস। তবে শুধু পরীক্ষার পদ্ধতি পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত স্কোর আসে না; প্রয়োজন সঠিক কৌশল, নিয়মিত অনুশীলন এবং উপযুক্ত অনলাইন রিসোর্সের ব্যবহা
৬ ঘণ্টা আগে