নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) স্প্রিং সেমিস্টার ২০২৬-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, একাডেমিক পরিবেশ ও সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
ওরিয়েন্টেশনের সময় স্নাতক ভর্তি পরীক্ষায় অসাধারণ ফল করার জন্য ২৩ শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৬৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি দেয়।
প্রধান অতিথি ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা-বিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভ ড. খালিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং সম্মানিত অতিথি ছিলেন বোর্ড সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এরপর বিশ্ববিদ্যালয়ের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন এনএসইউ রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন। উপস্থিত ছিলেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক এ কে এম ওয়ারেসুল করিম।
শুধু বই থেকে শেখাই যথেষ্ট নয়। বারবার প্রশ্ন করতে হবে এবং সৃজনশীল শিক্ষার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে হবে। আমাদের আগামীর পথ তোমাদের নেতৃত্বে নিরাপদ হবে বলে জানান প্রধান অতিথি ড. খালিলুর রহমান।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘এনএসইউর প্রতি আপনাদের আস্থা আমরা গভীর এবং আন্তরিকভাবে মূল্যায়ন করি। আমরা এই আস্থাকে একটি মহৎ দায়িত্ব হিসেবে দেখি এবং যত্ন, শৃঙ্খলা ও সততার সঙ্গে আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এনএসইউতে আমরা শিক্ষার্থীদের মধ্য থেকে ভবিষ্যতে দায়িত্বশীল, নৈতিক, সহমর্মী ও সমাজের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক গড়ে উঠতে দেখতে চাই।’
অনুষ্ঠান শেষ হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস)-এর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।

বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস ২০২৬ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ফুসফুসের ক্যানসার সচেতনতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম এ সেমিনার অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও পদার্থবিজ্ঞান বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী জয় সাহাকে বহিষ্কারসহ তিন দফা দাবি জানিয়েছেন তাঁর সহপাঠীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তাঁরা...
৬ ঘণ্টা আগে
ইস্টার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিএসসি ইন ইইই প্রোগ্রামের আইইবি-বিএইটিই (ওয়াশিংটন অ্যাকর্ড-স্বীকৃত) অ্যাক্রেডিটেশন তৃতীয়বারের মতো নবায়ন হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা
৭ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে প্রাথমিকের কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই, শিশুরা শুধু বই পড়ে বিজ্ঞান শিখবে না, বরং হাতে-কলমে কাজ করে, খেলতে খেলতেই বিজ্ঞান...
১২ ঘণ্টা আগে