Ajker Patrika
গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

ক্যাম্পাস ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় দাবা (বালক, মধ্যম) খেলায় অসাধারণ পারদর্শিতা দেখিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জয় করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির (ইংরেজি ভার্সন) কৃতী শিক্ষার্থী আহনাফ শেহজাদ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের খেলায় আহনাফ শেহজাদ প্রতিনিধিত্ব করেন পদ্ম অঞ্চলের।

শেহজাদের অসাধারণ অর্জনে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.), অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম।

‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সালের প্রতিষ্ঠান পর্যায় শুরু হয়েছিল গত ২৬ আগস্ট। পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় উপজেলা, জেলা, উপ-অঞ্চল এবং অঞ্চল পর্যায়ের খেলা। অনবদ্য এই ক্রীড়া প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশকে পদ্ম, বকুল, চাপা ও গোলাপ নামে চারটি পৃথক অঞ্চলে নামকরণ করা হয়। কুমিলা শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ৬ থেকে ১০ অক্টোবর।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সমাপনী দিন প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত