গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা এক শিক্ষাসফরের আয়োজন করেছেন। সম্প্রতি আইইইই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের উদ্যোগে রিভেরি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কারখানায় এই সফর সম্পন্ন হয়।
এই সফরে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদিন শিক্ষর্থীরা পাঠ্যপুস্তকের বাইরে বের হয়ে সরাসরি আধুনিক বিদ্যুৎ সরবরাহ এবং অটোমেশন প্রযুক্তির বাস্তব চিত্রগুলোর দেখার সুযোগ পান। রিভেরির অভিজ্ঞ প্রকৌশলীরা শিক্ষার্থীদের হাতেকলমে বিদ্যুৎ ব্যবস্থাপনা, যন্ত্রপাতি নিয়ন্ত্রণ এবং অটোমেশন প্রযুক্তির বিভিন্ন দিক শিক্ষার্থীদের কাছে বিস্তারিত তুলে ধরেন।
শাখাটির সম্মানিত মেন্টর শাহরিয়ার অনিক। তিনি বলেন, শিল্পভিত্তিক শিক্ষা সফর শিক্ষার্থীদের জন্য বাস্তব জীবনের জ্ঞান অর্জনের অমূল্য মাধ্যম। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের বাস্তব অভিজ্ঞতা তাঁদের পেশাগত দৃষ্টিভঙ্গিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা যায়।
আইইইই পিইএস জিইউবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের চেয়ার এস এম সাকিব মাহমুদ সিফাত বলেন, ‘আমরা সব সময় বইয়ের পাতায় বিভিন্ন বিষয়ের তত্ত্ব পড়েছি। কিন্তু তা বাস্তবে কীভাবে কাজ করে, সেটি সরাসরি দেখার অভিজ্ঞতা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ভবিষ্যতেও আমরা এমন শিল্পভিত্তিক সফরের আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করব।’
এই সফর শিক্ষার্থীদের বাস্তব জীবনের জ্ঞান অর্জনে বিশেষ ভূমিকা পালন করেছে। যন্ত্রপাতির নিয়ন্ত্রণ, অটোমেশন প্রযুক্তি এবং আধুনিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সরাসরি অভিজ্ঞতা ভবিষ্যতে তাঁদের পেশাগত জীবনের জন্য শক্ত ভিত হিসেবে কাজ করবে।
গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই সফর তাঁদের ভবিষ্যৎ ক্যারিয়ারে আরও আত্মবিশ্বাসী এবং দক্ষ করে গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়েম হোসেন ও তাঁর দল। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা...
১ ঘণ্টা আগে
নোট-গাইড পড়েই তো ছেলে-মেয়েরা পাস করে যায়। হ্যাঁ, পাস করে যায়, কিন্তু বিষয়টি মোটেও শিখে যায় না! তুমি নিজেই বলো, ট্রেলার দেখে কি সিনেমা দেখা হয়? যেকোনো গাইড তোমাকে দেয় উত্তরটা, আর আমি দেখাই উত্তরে পৌঁছানোর পথটা।
৬ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী পিএইচডি গবেষকদের আকৃষ্ট করতে ১০ কোটি ডলারের বৃত্তি কর্মসূচি চালু করেছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামের এ উদ্যোগের মাধ্যমে কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী গবেষকদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়টি।
৭ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
২১ ঘণ্টা আগে