
ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর ‘প্রতিরোধ পর্ষদের’ ৯ জন পোলিং এজেন্ট একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। এতে নির্বাচনে ভোটার উপস্থিতি ও ভোট গণনাকে কেন্দ্র করে ওঠা অভিযোগগুলোর মধ্যে চারটি বিষয়ে দ্রুত সুরাহা করার দাবি জানানো হয়েছে।
প্রতিরোধ পর্ষদের সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাবির আহমেদ জুবেল এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্টে জুবেল অভিযোগপত্রের অংশবিশেষ তুলে ধরেন। এতে বলা হয়, ‘ভোটার উপস্থিতির যে সংখ্যা নির্বাচন কমিশন উল্লেখ করছে, তা নিয়ে ব্যাপক সংশয় সৃষ্টি হয়েছে। এত বিপুল সংখ্যক ভোটার যদি ভোট দিয়ে থাকেন, তাহলে আধাবেলার পর ভোটকেন্দ্র কীভাবে ফাঁকা পড়েছিল-এই প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের তরফ থেকে পাওয়া যাচ্ছে।
‘ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পর, ভোটগণনার সময়ও বহুবিধ অনিয়ম পোলিং এজেন্টরা প্রত্যক্ষ করেছেন। ভোট গণনা শুরু করতে গড়িমসি, নির্দিষ্ট প্যানেলের প্রার্থীদের অবৈধভাবে গণনার স্থলে অবস্থান, গণনার মেশিন ও প্রোগ্রাম সম্পর্কিত ধোঁয়াশা, গণনার সময় পোলিং এজেন্টদের মেশিন থেকে দূরে রাখা আমাদের মনে নানান আশঙ্কার জন্ম দিয়েছে।
‘এই পরিস্থিতিতে আমরা, বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা, নির্বাচনী অনিয়ম খতিয়ে দেখার প্রসঙ্গে নিম্নোক্ত দাবিদাওয়া উপস্থাপন করছি:
১। নির্বাচনী অনিয়ম খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের অংশগ্রহণে কমিটি গঠন।
১.১। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের প্রতি প্রমাণাদি জমা দেওয়ার আহ্বান।
২। অনতিবিলম্বে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট পুনর্গণনা।
৩। ভোটার উপস্থিতির প্রকৃত তথ্য বের করার নিমিত্তে অংশগ্রহণকারী ভোটারদের তালিকা প্রকাশ।
৪। ভোট গণনার মেশিন ও প্রোগ্রাম কোন প্রতিষ্ঠানের কাছ থেকে, কী প্রক্রিয়ায় নেওয়া হয়েছে এবং কারা সংশ্লিষ্ট ছিল তা স্পষ্ট করা।
এই সকল পদক্ষেপ গ্রহণসহ দ্রুততম সময়ের মধ্যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা শুরু করা, এই সময়ে নির্বাচনী ফলাফল নিয়ে সৃষ্ট ধোঁয়াশা দূরীকরণে অত্যন্ত জরুরি।’
এই চারটি বিষয় মীমাংসা হলে ডাকসু নির্বাচনকেন্দ্রিক যা যা অভিযোগ এসেছে, তার মীমাংসা হবে বলেও জানান জুবেল।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’। বিশ্ববিদ্যালয়ের সাউথইস্ট মুভি অ্যান্ড ড্রামা ক্লাবের উদ্যোগে গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর আয়োজিত এ উৎসবে নাটক, অভিনয়, গান ও কসপ্লেসহ বিভিন্ন পরিবেশনা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১০ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৯ মাস মেয়াদি ‘পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্ট বিজনেস (পিজিডি-জিবি)’ কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ কোর্সে নির্বাচিত শিক্ষার্থীদের কোনো টিউশন...
১৭ ঘণ্টা আগে
হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প শুরু হয়েছে ২০২৩ সালের জানুয়ারিতে। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের জুনে। কিন্তু চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি মাত্র ১০ দশমিক ১৪ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ...
২ দিন আগে
রসায়ন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সব শ্রেণির শিক্ষার্থী, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। অসুস্থতা বা বিভিন্ন কারণে কোনো শিক্ষার্থী মিড পরীক্ষা দিতে না পারলে শিক্ষক বা বিভাগের পরামর্শে তাঁকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যেত। প্রশাসনের
৩ দিন আগে