
বার কাউন্সিলের এনরোলমেন্ট ও বিজেএস পরীক্ষার ফি কমানো এবং নন-ক্যাডার চালুর দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘আইন পেশা আমাদের অধিকার। স্বৈরাচারী আমলে যে ফি নির্ধারণ করা হয়েছিল, সেটা এখনো রয়েছে। ন্যায্যতা প্রতিষ্ঠা করতে বার কাউন্সিল ও বিজেএসের এনরোলমেন্ট ফি কমাতে হবে। আবেদন ফি না কমানো হলে আমরা পরীক্ষা বয়কট করব। পাশাপাশি বিজেএস ভাইভায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিসিএসের মতো নন-ক্যাডার চালু করতে হবে।’
মানববন্ধনে আইন অনুষদের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘বার কাউন্সিলের পরীক্ষার ফি প্রায় সাড়ে ৪ হাজার এবং বিজেএস পরীক্ষার ফি ১ হাজার ২০০ টাকা; যা সম্পূর্ণ অযৌক্তিক। অনেক শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতায় বহু কষ্টে পড়াশোনা করেন। এই ফি কমানো না হলে আমরা লাগাতার আন্দোলন এমনকি বার কাউন্সিল ঘেরাওয়ের সিদ্ধান্ত নিতে পারি।’
মোস্তফা আহমেদ শান্ত নামের এক শিক্ষার্থী বলেন, ‘বার কাউন্সিলের এই ফি আমরা অযৌক্তিক মনে করছি। অন্যান্য চাকরির পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে ফি ২০০ টাকা রাখতে হবে। এ ছাড়া অন্যান্য পরীক্ষার মতো বিজেএসের রিটেন ও ভাইভার নম্বর প্রকাশ করতে হবে। নন-ক্যাডার চালু করে মূল পদের বাইরে আইনসংশ্লিষ্ট সাবরেজিস্ট্রার, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ অন্যান্য ক্ষেত্রে নিয়োগের ব্যবস্থা করতে হবে।’
নিপা রানী বলেন, ‘আমরা অনেকেই টিউশনি করে চলি বা পার্ট টাইম চাকরি করি। ৪ হাজার টাকা দিয়ে পরীক্ষায় বসা আমাদের জন্য অনেক কঠিন। এই অতিরিক্ত ফি বৈষম্যমূলক। বার কাউন্সিল এনরোলমেন্ট ও বিজেএসের ফি অবিলম্বে কমিয়ে ২০০ টাকার মধ্যে নিয়ে আসতে হবে।’

যেসব শিক্ষার্থী বৈরী আবহাওয়াসহ নানা কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে দুটি প্রশ্ন ভুল ছিল, সেগুলোতে পূর্ণ নম্বর দেওয়া হবে।
২ ঘণ্টা আগে
আপনি কি নতুন ওষুধ আবিষ্কার, জিনগত রোগের সমাধান কিংবা ক্যানসারের মতো মরণব্যাধির চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করে বিশ্বকে বদলে দিতে চান? যদি এমন স্বপ্ন থাকে, তাহলে ফার্মেসি ও বায়োটেকনোলজি হতে পারে আপনার জন্য সম্ভাবনাময় দুটি বিষয়।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিউজিল্যান্ডে পড়তে যাওয়ার পথ আরও সহজ হচ্ছে। দেশটির পাথওয়ে স্টুডেন্ট ভিসা (পিএসভি)-সংক্রান্ত নতুন নিয়ম ২০ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। নতুন ব্যবস্থায় একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার বিষয় পরিবর্তন করলে আর নতুন ভিসার প্রয়োজন হবে না। পাশাপাশি এই ভিসার আওতায় যুক্ত...
৯ ঘণ্টা আগে
আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা না হলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়ে সড়ক ছেড়েছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে তারা সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউ ত্যাগ করে। এরপর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
২০ ঘণ্টা আগে