
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালন করতে এসে অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। এরপর তৎক্ষণাৎ তাঁকে সাভারের একটি বেসরকারি মেডিকেলে নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে জাকসু নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালন করতে এসে অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। তিনি বলেন, ‘ভোট গণনার কাজে ম্যাডাম এখানে এসেছিলেন। এরপর তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাঁকে এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। আমরা এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দায়িত্বে পালন করতে আসেন জান্নাতুল ফেরদৌস। এরপর তিনি অচেতন হয়ে পড়লে দ্রুত বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
২১ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে