চাঁদপুরে স্কাউট ক্যাম্প করতে গিয়ে ২০১৮ সালে মুগ্ধ ভাইয়ের সঙ্গে পরিচয়। ক্যাম্পের আট দিন তাঁকে দেখেছি এক প্রাণোচ্ছল উদ্দীপ্ত তরুণ হিসেবে, যাঁর কোনো ক্লান্তি নেই, সদা হাস্যোজ্জ্বল মুখ। ক্যাম্পের প্রথম দিন রাতের বেলা খুব ঝড় শুরু হলো। সেই ঝোড়ো বাতাস তাঁবু উড়িয়ে নিয়ে যাচ্ছিল প্রায়। জীবনের প্রথম ক্যাম্প। কিছু বুঝতে পারছি না। খুঁটি ধরে কোনোমতে দাঁড়িয়ে আছি। নেটওয়ার্কের দুরবস্থার কারণে মোবাইল ফোনেও কাউকে পাচ্ছি না। বৃষ্টিতে ভিজে কাক হয়ে যাওয়ার মতো অবস্থা।
একটু পর ঘুটঘুটে অন্ধকারে তাকিয়ে দেখি লাইট আর ছাতা নিয়ে কারা যেন আমাদের তাঁবুর দিকে আসছে। দেখি মুগ্ধ ভাইয়া আর আমাদের দলের ছেলেরা। তিনি এসেই দৌড়াদৌড়ি করে তাঁবুর পেগগুলো শক্ত করে বাঁধা শুরু করলেন, ইট এনে এনে চাপা দিতে থাকলেন। সবকিছু তিনি নিমেষেই ঠিকঠাক করে ফেললেন। আমি টর্চ ধরে দাঁড়িয়ে ছিলাম। তিনি বললেন, ‘শিখে রাখো কেমনে বাঁধতে হয়, কাজে লাগবে আবার।’
লঞ্চে যাতায়াতের সময়ও আমাদের আনন্দে মাতিয়ে রাখলেন তিনি। ক্যাম্পের দিনগুলোতে ঠিকমতো খাচ্ছি কি না, শরীর ঠিক আছে কি না খোঁজ রাখতেন। তিনি যে আর নেই, এ সংবাদ আমার এখনো কিছুতেই বিশ্বাস হচ্ছে না!
মুগ্ধ ভাইয়া খুবই মিশুক প্রকৃতির মানুষ ছিলেন। সহজে সবার সঙ্গে মিশতে পারতেন। এমনভাবে কথা বলতেন যেন অনেক দিনের পরিচয়। ক্যাম্প শেষে সবাই একত্র হলাম। সেদিন সঙ্গে আম্মু ছিল। আম্মুও মুগ্ধ ভাইয়ার মৃত্যুর সংবাদ শুনে বলেছেন, ‘আমাকে দেখেই কী সুন্দর হাসি দিয়ে সালাম দিত ছেলেটা। এখনো মনে আছে।’
লেখক: ফওজিয়া রহমান জেসী, শিক্ষার্থী,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের সময়সীমা ও ভিসা নবায়নের নিয়মে বড় ধরনের কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়মানুযায়ী, ফেডারেল সরকারের বিশেষ অনুমতি ছাড়া বিদেশি শিক্ষার্থীরা চার বছরের বেশি সময় দেশটিতে অবস্থান করতে পারবেন না।
১২ ঘণ্টা আগে
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের আসা-যাওয়া অসুবিধার...
১ দিন আগে
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (এসবিই) আনুষ্ঠানিকভাবে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু করেছে। এ উপলক্ষে শিল্পখাতের শীর্ষ ব্যক্তিদের অংশগ্রহণে ‘ব্রিজিং একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি: মিট, কানেক্ট, লিড’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত..
১ দিন আগে
প্রথমে ভূগোল দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। ২০ থেকে ২৫ মিনিট পর সেই প্রশ্নপত্র ফেরত নিয়ে নতুন প্রশ্নপত্র দেওয়া হয়। সেটিও ২০২৫ সালের প্রশ্নপত্র বলে ফিরিয়ে নিয়ে তারপর ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। এ ঘটনার কারণে পরীক্ষার্থীদের জন্য বাড়তি সময়ও দেওয়া হয়েছে বলে জানায় তারা...
১ দিন আগে