
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে নির্বাচন করা ইনকিলাব মঞ্চের দুই প্রার্থী নূর মোহাম্মদ ও শান্তা আক্তার বিজয়ী হয়েছেন। এরা দুজন যথাক্রমে জবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সদস্যসচিবের দায়িত্ব পালন করেন।
আজ বৃহস্পতিবার জকসু নির্বাচনী ফলাফলের প্রজ্ঞাপন থেকে জানা গেছে, নির্বাচনে স্বাস্থ্য বিষয়ক পদে নূর মোহাম্মদ ৪ হাজার ৪৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আল শাহরিয়ার শাওন পেয়েছেন ২ হাজার ৯১৩ ভোট। তাদের ভোটের ব্যবধান ১ হাজার ৫৫৭ ভোট। সদস্য পদে শান্তা আক্তার ৩ হাজার ৫৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
জয়ের পর নূর মোহাম্মদ বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং আমার শিক্ষার্থী ভাই-বোনদের সমর্থনের কারণেই আজকের এই জয় অর্জন সম্ভব হয়েছে। যারা আমাকে বিশ্বাস করে নির্বাচিত করেছেন, তাদের কল্যাণে আমি সর্বোচ্চ চেষ্টা নিয়ে কাজ করে যাব।’
অপরদিকে শান্তা আক্তার বলেন, ‘শিক্ষার্থীরা যে ভরসার জায়গায় আমাদের বসিয়েছে, সেই আস্থার পূর্ণ মর্যাদা রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের হয়ে কথা বলা, কাজ করা এবং তাদের কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য।’
জকসুতে ২১ পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস পদসহ ১৬টি পদে জয়লাভ করেছে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। এ ছাড়া ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল চারটি ও স্বতন্ত্র একটি পদে জয় পেয়েছে।

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে ৩১ মার্চ পর্যন্ত।
২ দিন আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজের শীর্ষ পদে (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক) নিয়োগ পেতে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
২ দিন আগে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক ডিন অধ্যাপক ড. লুৎফুন হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
২ দিন আগে
বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
৩ দিন আগে