বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) সঙ্গে ব্লুচিজ আউটফিটারস ও হোহেনস্টিন ইনস্টিটিউট বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষা, প্রশিক্ষণ, ফ্যাশন ব্র্যান্ডিং, গবেষণাসহ বেশ কিছু সহযোগিতামূলক কার্যক্রম যৌথভাবে উভয় প্রতিষ্ঠানে পরিচালিত হবে।
চুক্তিতে সই করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. শফিউল ইসলাম এবং ব্লুচিজ আউটফিটারসের প্রতিষ্ঠাতা ও হোহেনস্টিন গ্রুপের আঞ্চলিক প্রধান (দক্ষিণ পূর্ব এশিয়া) মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দীক, বিওটি সদস্য ও বিজিএমইএর সাবেক সভাপতি মো. ফারুক হাসান, উপাচার্য এস এম মাহফুজুর রহমান, উপ-উপাচার্য আইয়ুব নবী খান, কোষাধ্যক্ষ আব্দুল জলিলসহ ডিন, একাডেমিক ও প্রশাসনিক প্রধানেরা।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৯ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
২১ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে