Ajker Patrika

এইচএসসির সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এইচএসসির সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
ফাইল ছবি।

চলতি বছরের এইচএসসির সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। এ ছাড়া সোনালি সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

আজ রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আর সোনালি সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখ ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।

এর আগে, শিক্ষার্থীরা ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পেরেছে। তবে ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ নভেম্বর।

এবারই প্রথম বারের মতো ফলাফল প্রকাশের এক মাসের মধ্যেই সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। যেসব পরীক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের জন্য এ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৬৫ হাজার ৯১১ জন ইতিমধ্যে সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত