কেমন হতো, যদি এক বছরের জন্য যুক্তরাষ্ট্রে একদম বিনা খরচে থাকা, খাওয়া, ঘোরাঘুরি আর পড়াশোনা করা যেত! বাংলাদেশের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য এমনই এক সুযোগ নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটস ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টার থেকে কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ এবং স্টাডি প্রোগ্রাম ২০২৪-২৫-এর আওতায় শিক্ষার্থীরা এ সুযোগ পাবে। এই এক্সচেঞ্জ প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীরা এক বছরের জন্য যুক্তরাষ্ট্রে থাকতে পারবে।
সুযোগ-সুবিধা
বিমানে যাওয়া-আসার খরচ, ভিসা ফি, স্কুলের টিউশন ফি এবং প্রোগ্রাম ফি সম্পূর্ণ মওকুফ করা হবে। যুক্তরাষ্ট্রের একটি পরিবার, অর্থাৎ হোস্ট ফ্যামিলির সঙ্গে থেকে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি সম্পর্কে জানা এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিকশিত হওয়া। সারা বিশ্বের অন্যান্য ইয়েস অ্যালামনাইয়ের সঙ্গে যোগাযোগ হওয়া।
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন ফরম, পাসপোর্ট, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে। যদি বর্তমান ক্লাসের ট্রান্সক্রিপ্ট না পাওয়া যায়, তবে প্রেডিক্টিভ ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ আগের ফলাফল দেখে বর্তমান ক্লাসে ফলাফল কেমন হতে পারে, তার ওপর ভিত্তি করে ট্রান্সক্রিপ্ট নিতে হবে অথবা শ্রেণি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ট্রান্সক্রিপ্ট নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৭ অক্টোবর ২০২৪।
সূত্র: মার্কিন দূতাবাসের ওয়েবসাইট

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জাপানের কোচি ইউনিভার্সিটি অব টেকনোলজি (কেইউটি) তাদের স্পেশাল স্কলারশিপ প্রোগ্রাম ২০২৭-এর আওতায় আবেদন আহ্বান করেছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
৪২ মিনিট আগে
সাক্ষাৎকালে উভয় দেশের শিক্ষার উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছে। দক্ষতার উন্নয়নে কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছ
১১ ঘণ্টা আগে
সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য যেমন গর্বের, তেমনি একটি বড় দায়িত্ব। আমি চাই, এই ক্লাব শুধু বিতর্ক প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমসাময়িক সামাজিক সমস্যা, মানবিক মূল্যবোধ এবং নীতিনির্ধারণী বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা ও চিন্তার ক্ষেত্র হয়ে উঠুক।
১১ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এতে পুরুষ এককে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, পুরুষ দ্বৈতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে পরাজিত হয়ে রানার-আপ শিরোপা অর্জন করে...
১৪ ঘণ্টা আগে