Ajker Patrika

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার রাত ৮টায় ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তা জানতে পারবেন। একাদশে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) প্রবেশ করে ফলাফল ও পরবর্তী সব নির্দেশনা জানতে পারবেন। 

জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তা মোবাইলে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ভর্তির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এখন ভর্তি নীতিমালা অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে। 

এর আগে গত ১৩ জুন একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়। যা শুরু হয়েছিল গত ২৬ মে। 

ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা যায়, প্রথম ধাপে সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত। ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা চার দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চয়ন প্রক্রিয়া। 

আরও জানা যায়, ৯ ও ১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে, এ ধাপের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই (রাত ৮ টায়)। তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চয়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। 

চলতি বছর সব শিক্ষা বোর্ড (সাধারণ, মাদ্রাসা ও কারিগরি) মিলিয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। এবার গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত