
দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার বিকেলে প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ‘আমাদের ফল তৈরির কাজ শেষ। আজ বিকেলে ফল প্রকাশ করা হতে পারে।’
এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার প্রায় ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এবার প্রতি আসনের জন্য ১২১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। এই সংখ্যা অন্যবারের চেয়ে অনেক বেশি হলেও এরই মধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সবুজ সংকেত পেলে আজ বিকেলে ফল প্রকাশ করা হবে।
তবে কোনো কারণে তিনি অনুমতি না দিলে এই ফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে বলেও জানা গেছে।
এর আগে গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ২৬টি ভেন্যুর বিভিন্ন কেন্দ্রে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬৫ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী ৫৪৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১০ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৫ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৭ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৮ ঘণ্টা আগে