উচ্চমাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আছে। অনেক শিক্ষার্থী এই অধ্যায়টি হয় বাদ দিয়ে যায়, নয়তো বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ কোড, আউটপুট মুখস্থ করে। অধ্যায়টি বুঝে পড়তে পারলে এবং সেই সঙ্গে কোডগুলোর প্রয়োগ করলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন, উত্তর করা সম্ভব।
সি প্রোগ্রামিংয়ের ধারণাগুলো বুঝে পড়া
ডেটা টাইপ, ধ্রুবক, চলক, এক্সপ্রেশন, কি-ওয়ার্ড, ইনপুট-আউটপুট স্টেটমেন্ট, কন্ডিশনার স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, অ্যারে, ফাংশনের ওপর সম্যক ধারণা নিতে হবে। অ্যালগরিদম, ফ্লো-চার্টের পাশাপাশি প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণাগুলো পাঠ্যবই থেকে বুঝে পড়তে হবে। এখন ইউটিউবেও এসবের ওপর টিউটোরিয়াল পাওয়া যায়, সেখান থেকেও বুঝে নেওয়া যায়। এ ক্ষেত্রে, আনিসুল ইসলাম ইউটিউব চ্যানেলে প্রোগ্রামিং শেখার অত্যন্ত কার্যকর টিউটোরিয়াল বিনা মূল্যে পেয়ে যাবেন। তা ছাড়া, ধারণাগুলো বুঝতে বিভিন্ন সহায়ক বইও পড়ে নেওয়া যেতে পারে।
পড়ার পাশাপাশি অনুশীলন
অনেকের প্রবণতা থাকে শুধু কোড আর আউটপুট মুখস্থ করার। কিন্তু প্রোগ্রামিংয়ের জন্য হাতে-কলমে অনুশীলন করা অত্যাবশ্যক। এ জন্য কিছু জনপ্রিয় অনলাইন রিসোর্স যেমন, GeeksforGeeks এবং W3 Schools ব্যবহার করতে পারেন। এই সাইটগুলোতে প্রোগ্রামিং শেখার টিউটোরিয়ালের পাশাপাশি অনুশীলনও করা যায়।
প্রশ্ন সমাধান করতে হবে
বিগত বছরের প্রশ্নগুলো বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে হাতে-কলমে সমাধান করে নিতে হবে। এতে কোথায় ভুল হচ্ছে, কী কী ঠিক করতে হবে, কোথায় নিজেকে আরও উন্নত করতে হবে, সে জায়গাগুলো শনাক্ত করে সেদিকে জোর দিতে হবে। এ সমস্যাগুলো কিছু জনপ্রিয় সফটওয়্যার ব্যবহার করেও সমাধান করা যায়। যেমন, Code:: Blocks, Visual Studio Code.
বুঝতে সমস্যা হলে অভিজ্ঞদের সাহায্য নিতে হবে
প্রোগ্রামিংয়ের কোনো অংশে বুঝতে সমস্যা হলে, সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক অথবা এতে দক্ষ কারও সহায়তা নেওয়া যেতে পারে। গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া অংশগুলোর একটি নোট নিন।
একেকটি ধাপ সম্পূর্ণ শেষ করে অগ্রসর হোন
সাধারণত বইয়ে দেওয়া প্রোগ্রামিংয়ের অনুশীলনগুলো সহজ থেকে ধীরে ধীরে অপেক্ষাকৃত জটিল অংশের দিকে যায়। সে ধারা অনুসরণ করে বইয়ে দেওয়া কোডগুলোর ওপর দক্ষতা নিন। এ সময় খেয়াল রাখুন, যাতে প্রতিটি ধাপ বুঝে বুঝে সম্পন্ন করতে পারেন।
পরীক্ষার আগে মূল ধারণাগুলো একনজরে রিভিশন দিতে হবে। প্রোগ্রামিংয়ের অধ্যায়টি বুঝে পড়ুন, ধৈর্য ধারণ করে অনুশীলন করতে হবে। তাহলে এই অধ্যায়ের ভয়কে শিগগিরই কাটিয়ে ওঠা সম্ভব হবে।
লেখক: সহপ্রতিষ্ঠাতা, ম্যাথট্রনিকস

বিশ্ববিদ্যালয়জীবনে প্রেজেন্টেশন একটি পরিচিত বিষয়। ক্লাসের কাজ, সেমিনার কিংবা গবেষণার অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রায়ই প্রেজেন্টেশন দিতে হয়। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে বিষয়টি কিছুটা কঠিন মনে হতে পারে। ভালো প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন এই ভয় অনেকটাই কমিয়ে দিতে পারে।
১ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের বিদেশে পাড়ি দেওয়ার আগ্রহ দিন দিন বাড়ছে। পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন, ভর্তি নিশ্চিত করা, এরপর ভিসার প্রস্তুতি। পুরো প্রক্রিয়ায় কাগজপত্রের গুরুত্ব অনেক। আবেদনের সময় প্রয়োজনীয় নথি হাতে না থাকলে শেষ মুহূর্তে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
২ ঘণ্টা আগে
রোবট এখন আর কল্পকাহিনির বিষয় নয়। মানুষের নানা কাজে যুক্ত হচ্ছে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তির এই পরিবর্তনের সময়ে শিশুদেরও রোবোটিকসের সঙ্গে পরিচিত করা দরকার। তবে শেখার শুরুটা হতে হবে আনন্দের, চাপ দিয়ে নয়।
২ ঘণ্টা আগে
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যের এ কমিটিতে ডিআইএর রাজশাহী বিভাগীয় শাখার সুপারিনটেনডেন্ট সোহেল রানাকে সভাপতি এবং অডিটর শাহপরান মিয়াকে...
১২ ঘণ্টা আগে