নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে আরপিএসইউ কালচারাল ক্লাবের নবগঠিত নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি গঠিত এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের সাবরিনা সুলতানা উর্বরা এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের মো. সিয়াম। ২১ সদস্যবিশিষ্ট কমিটি আগামী এক বছর ক্লাবের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবে।
গতকাল সোমবার দুপুরে ক্লাবটির দ্বিতীয় নির্বাহী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মহীন্দ্র কুমার রায়।
নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, ক্লাবের সদস্যরা সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সামনে পাবলিক বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সংশ্লিষ্ট তথ্য ও ভিডিও ফুটেজ সরবরাহের আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে
জ্বালানি সাশ্রয়ে অন অ্যান্ড অফ স্কুলিং চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘জ্বালানি-সংকট শুধু বাংলাদেশ নয়; এটা বিশ্বব্যাপী সংকট। এটা কত দিন স্থায়ী থাকবে আমরা জানি না।’
৫ ঘণ্টা আগে
ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। আজ সোমবার সন্ধ্যায় এসব তথ্য জানান ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা পারভীন। তিনি বলেন, ‘আমাদের কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায় কখনো...
১ দিন আগে
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছেন যশোরের মাইকেল মধুসূদন কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ফারহানা সুলতানা ঐশী। তিনি ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮৫ নম্বর পেয়েছেন।
১ দিন আগে