
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ইউনিট এ, বি, সি, ডি ও ই-এর দ্বিতীয় মেধাতালিকায় বিষয় প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে। এই প্রক্রিয়া আগামী ৩ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয় প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট থেকে ফি জমা দিতে পারবেন।
এছাড়া ২৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
ভর্তি ফিস
বিজ্ঞান ও লাইফ সায়েন্স অনুষদ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত, নাট্যকলা ও চারুকলা বিভাগে ব্যবহারিক ফিসহ ১২ হাজার ৬৩০ টাকা। বিজনেস স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে ১০ হজার ৬৩০ টাকা।
ডিন অফিসে জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের যে কাগজপত্র সঙ্গে আনতে হবে
এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র; ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড; অনলাইন থেকে প্রিন্ট করা ভর্তি ফরম; ২ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ের এই ভর্তি কার্যক্রম শেষে আগামী ৪ মার্চ তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।

বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী শামীম হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে ছবি শেয়ার করে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
৩ ঘণ্টা আগে
আর্থিক সংকটের কারণে ভর্তি হতে না হয়ে পারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন শিক্ষার্থী মো. মুনায়েম ইসলামের সম্পূর্ণ ভর্তি ব্যয়ভার বহন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও ভাষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অংশ নেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন...
৫ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘প্রাতিষ্ঠানিক সুবিধার’ আড়ালে পুনরায় পোষ্য কোটা চালুর অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
৭ ঘণ্টা আগে