
এবার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদেরও রেজিস্ট্রেশন করার উদ্যোগ নিয়েছে সরকার। এ রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। নিবন্ধিত হতে শিক্ষার্থীর বয়স নয় বছরের বেশি হতে হবে।
সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
মাধ্যমিক পর্যায়ে বর্তমানে দুই ধাপে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হয়। এর মধ্যে অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন ফি জরিমানা ছাড়া ৭৪ টাকা। আর নবম শ্রেণিতে বিলম্ব ফি ছাড়া রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা। বিলম্ব ফি ১৪০ টাকা। সে হিসাবে বিলম্ব ফিসহ দিতে হয় ৩১১ টাকা।
অফিস আদেশে বলা হয়েছে, ষষ্ঠ শ্রেণিতে নিবন্ধিত হতে শিক্ষার্থীর বয়স ৯ বছরের বেশি হতে হবে। শিক্ষানীতি অনুযায়ী, ৯ বছর পূর্ণ না হলে বা ১৫ বছরের বেশি বয়সের কেউ ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে না। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হবে সর্বোচ্চ ২০ বছর। রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থী প্রতি ৫৮ টাকা ফি দিতে হবে। রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে সোনালি সেবার মাধ্যমে।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা যায়, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে মাধ্যমিকের প্রবেশিকা (এন্ট্রি) শ্রেণিটির শিক্ষার্থীদের তথ্য শিক্ষা বোর্ডগুলোর কাছে থাকবে। অষ্টম ও নবমে রেজিস্ট্রেশনের সময় এ রেজিস্ট্রেশনের তথ্যও ব্যবহার করা হবে।
আরও জানা যায়, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করার জন্য স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে কমিটির সদস্যরা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করবেন। নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট দিতে হবে। চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর তথ্যে ভুল ত্রুটি হলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৯ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
২১ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে