ঢাকা: দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে অনেক আগেই। পরীক্ষায় যারা কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হয়েছেন তাঁদের ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ আজ বুধবার দিবাগত রাত ১২টায় শেষ হচ্ছে।
এর আগে টেলিটক সিমের মাধ্যমে ১ হাজার টাকা ফি দিয়ে ২০ এপ্রিল থেকে তাঁরা পুনর্নিরীক্ষার আবেদন করার সুযোগ দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ রাত ১২টায় ফল পুনর্নিরীক্ষার আবেদন করার সুযোগ শেষ হচ্ছে। আবেদনের সময় বাড়ানো নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তাই পূর্বের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে।
২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট ৪৮ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে যোগ্য হয়েছেন। আসন ফাঁকা থাকা সাপেক্ষে তাঁদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন উত্তীর্ণ পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য নির্বাচন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১২ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৭ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৯ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
২০ ঘণ্টা আগে