বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত ন্যাশনাল স্টিম কার্নিভ্যালে অনন্য সাফল্য অর্জন করেছে ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সায়েন্স ক্লাব ও ক্লাবের সদস্যরা। কার্নিভ্যালের সাতটি ভিন্ন সেগমেন্টে অংশ নিয়ে মোট আটটি পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটির খুদে শিক্ষার্থীরা।
কার্নিভ্যালে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাশফিক আহসান কার্নিভ্যালে দেখিয়েছে দারুণ নৈপুণ্য। সাধারণ সায়েন্স অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি কেমিস্ট্রি ও ম্যাথ অলিম্পিয়াডে হয়েছে প্রথম রানারআপ।
তাশফিক বলে, ‘আমরা পাঁচজন মিলে ১১টি পুরস্কার অর্জন করেছি। এই সাফল্য আমাদের আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করছে। ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো কিছু করতে চাই।’ ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ও কেমিস্ট্রি অলিম্পিয়াড—দুই প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছে নাদিয়ুল ইসলাম। নাদিয়ুলের কাছে এই অর্জন আত্মবিশ্বাস বাড়ানোর নতুন সিঁড়ি। তার মতে, এমন সাফল্য আরও বড় স্বপ্ন দেখার সাহস দেয়।
আইসিটি অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে মো. রাতুল হাসান। ফিজিকস অলিম্পিয়াডেও দেখিয়েছে দক্ষতা। সেখানে হয়েছে দ্বিতীয় রানারআপ। শুধু অলিম্পিয়াডেই নয়, দেয়াল পত্রিকা বা ওয়াল ম্যাগাজিন সেগমেন্টেও চ্যাম্পিয়ন হয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধিদল। বিজয়ী দলের সদস্য তাশফিক আহসান, শাফিন ও মো. রাতুল হাসান।
এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন পুরো প্রতিষ্ঠানের জন্য আনন্দ ও গর্বের।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১১তম উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। ২০০৪ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়।
৫ মিনিট আগে
জাপানের ওসাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতার উদ্যোক্তা চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল অ্যাটলাস। দলের কনিষ্ঠ সদস্য হিসেবে এই সাফল্যে ভূমিকা রেখেছে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী—আলভি আহমেদ খান আহনাফ, মো. সাফওয়াত জামান ও অরণী সাহা।
২৫ মিনিট আগে
কিছু স্বপ্নের শুরু হয় ছোট্ট একটি কৌতূহলে, মনের ভেতর উঁকি দেওয়া একটি প্রশ্ন থেকে। সেই প্রশ্ন যখন অনেকের মনে একসঙ্গে দানা বাঁধে, তখন জন্ম নেয় বড় স্বপ্ন। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের মনেও তেমনি একটি ‘গবেষণার স্বপ্ন’ বীজ বুনেছে।
১ ঘণ্টা আগে
সুতোয় বোনা কাপড় শুধু পোশাক নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বিজ্ঞান, প্রযুক্তি, সৃজনশীলতা ও সম্ভাবনার গল্প। সেই গল্পকে আরও এক ধাপ এগিয়ে নিতে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) হয়ে গেল তিন দিনের জাতীয় উৎসব ‘এএটিসিসি টেক্সটাইল উইক ২০২৬–টেক্সাথন’।
২ ঘণ্টা আগে