
সেশনজট কমাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্থগিত হয়ে যাওয়া সব বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে নিতে ছয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা অনুসন্ধান এবং কীভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষা নেওয়া যায় তার সুপারিশ তৈরি করবে এই ছয় সদস্যবিশিষ্ট্য কমিটি।
বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামানকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং অ্যান্ড আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্যকে সদস্যসচিব করে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কমিটিতে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আককাস, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল বাকী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসির উদ্দিনকে সদস্য করা হয়েছে। অতিদ্রুত সময়ের মধ্যে অনলাইনে পরীক্ষা নেওয়া যায় কি না এবং কীভাবে নেওয়া যাবে তার প্রতিবেদন কমিটিকে জমা দিতে বলা হয়েছে।
কমিটি সূত্রে জানা যায়, ২৫ জুলাই কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সবাই একটি সিদ্ধান্তে আসেন যে আগামী দুই মাসের মধ্যে সশরীরে পরীক্ষা নেওয়া না গেলে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। সে অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনলাইনের পরীক্ষা নেওয়ার তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ বিষয়ে অনলাইনে পরীক্ষা গ্রহণে টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, ‘আমাদের ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি হয়েছে। অনলাইনে পরীক্ষা নেওয়া যায় কি না, তার কাজ চলছে। করোনা পরিস্থিতির কারণে সশরীরে পরীক্ষা নেওয়া না গেলে অবশ্যই আমরা অনলাইনে পরীক্ষা নেব; যেন দ্রুতই শিক্ষার্থীদের সেশনজট কমানো যায়। এর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পরীক্ষার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ‘আমরা ইতিমধ্যে বিজনেস স্টাডিজের ডিনের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি। কমিটিকে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে অনুসন্ধান করতে এবং কীভাবে আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষাগুলো নিতে পারি তার সুপারিশ তৈরি করতে বলা হয়েছে।’

শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো রকম প্রশ্নই ওঠে না। বরং শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কি না, এটা দেখার জন্য প্রথম যাচাই বাছাই করবে ইউএনও, তারপর করবে ডিসি, তারপর তিনটি নাম পাঠাবে স্ব–স্ব বোর্ডে...
১২ ঘণ্টা আগে
আইনি জটিলতায় দীর্ঘদিন স্থগিত থাকা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে পারে। পরীক্ষাটি ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চার দিনে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
১৩ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে ৩১ মার্চ পর্যন্ত।
৩ দিন আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজের শীর্ষ পদে (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক) নিয়োগ পেতে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
৩ দিন আগে