বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের একটি ‘ইউনিভার্সিটি অব অক্সফোর্ড’। বিশ্বের অসংখ্য শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেন। প্রতিবছর লাখ লাখ আবেদনকারীর মধ্যে থেকে মাত্র কয়েক হাজার শিক্ষার্থী এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে পা রাখার সুযোগ পান।
অক্সফোর্ডে পড়ার সুযোগ পাওয়া কঠিন, তবে অসম্ভব কিছু নয়। অনেকে সুযোগ পেলেও খরচের কারণে পড়তে যেতে দ্বিধাবোধ করেন। তাদের জন্য রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লারেন্ডন স্কলারশিপ ফান্ড। আগ্রহী প্রার্থীরা এই স্কলারশিপ নিয়ে পড়তে যেতে পারেন।
যা যা থাকছে
এই বৃত্তির মধ্যে সম্পূর্ণ টিউশন ফি, কোর্স ফি, কলেজ ফি, থাকার খরচসহ বাৎসরিক ১৫ হাজার থেকে ১৮ হাজার ডলার প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
ক্লারেন্ডন স্কলারশিপ ফান্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা পিএইচডি ডিগ্রির প্রায় ১৩০ জনের মতো শিক্ষার্থীদের দেওয়া হয়। তবে তার আগে অবশ্যই তাঁদের অক্সফোর্ড ইউনিভার্সিটির ফুলটাইম বা পার্টটাইম কোনো একটা কোর্সে ভর্তি হতে হবে।
আবেদনের জন্য জিপিএ-৪-এর মধ্যে ন্যূনতম ৩.৭ থাকতে হবে। গবেষণা করার সদিচ্ছা থাকতে হবে এবং প্রচুর পরিশ্রমী হতে হবে।
আবেদনের সময়
ব্যাচেলর অব সিভিল ল, ব্যাচেলর অব ফিলোসফি, মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স অব ফাইন আর্ট, মাস্টার্স অব পাবলিক পলিসিসহ অনেক কোর্সে ভর্তি হতে পারবেন। এই বছরের ১ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে।
সূত্র: অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৯ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
২১ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে