
চীনে ইউনিভার্সিটি অব নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার স্কলারশিপ-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। দেশটির বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি দেশটির বেইজিংয়ে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি চীনের শিক্ষা মন্ত্রণালয়, চীন বিদ্যুৎ কাউন্সিল এবং আরও ১২টি বিশাল রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ করপোরেশনের সমন্বয়ে গঠিত একটি কাউন্সিলের সহপৃষ্ঠপোষকতায় গঠিত।
সুযোগ-সুবিধা
স্নাতকোত্তর ও পিএইচডির জন্য শিক্ষার্থীদের ভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য থাকছে চিকিৎসাবিমা, বিনা মূল্যে নিবন্ধন ফি ও আবাসনের ব্যবস্থা। পিএইচডির শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি হিসেবে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার চায়নিজ ইউয়ান দেওয়া হবে।
অধ্যয়নের ক্ষেত্রসমূহ
বৈদ্যুতিক প্রকৌশল, পাওয়ার ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং থার্মোফিজিকস, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি, নিয়ন্ত্রণবিজ্ঞান ও প্রকৌশল ও ব্যবসায় প্রশাসন।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
দুটি সুপারিশপত্র, ডিগ্রির সনদ ও ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট সাইজের ছবি, একটি জীবনবৃত্তান্ত (সিভি), ইংরেজি ভাষার দক্ষতা সনদ, গবেষণা প্রস্তাব, পাসপোর্টের কপি ও শারীরিক পরীক্ষার সনদের ফটোকপি।
আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের জন্য এ বৃত্তিটি উন্মুক্ত। তবে আগ্রহী প্রার্থীদের চীনের নাগরিকত্ব থাকা যাবে না। প্রার্থীদের বৈজ্ঞানিক গবেষণার দক্ষতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩০ মার্চ ২০২৫।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১২ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৭ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৯ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
২০ ঘণ্টা আগে