
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ব্রাকসু) প্রথম নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর এবং বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ব্রাকসু ও সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৫তম একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
একাডেমিক কাউন্সিলের সভা শেষে সংবাদ সম্মেলনে বেরোবি উপাচার্য মো. শওকাত আলী জানান, পূর্বনির্ধারিত শীতকালীন অবকাশজনিত ছুটি পুনর্নির্ধারণ হওয়ায় ডিসেম্বরে ক্লাস, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম পুরোদমে চলমান থাকবে এবং শীতকালীন ছুটি উপলক্ষে ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ২০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তনের বক্তা (কনভোকেশন স্পিকার) হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলমান রয়েছে। সেই সঙ্গে আমাদের ব্রাকসু নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।’

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১২ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৭ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৯ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
২০ ঘণ্টা আগে