
ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া যাবে না। যদি কোনো প্রতিষ্ঠান নেয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
চলতি বছর থেকে শুরু হয়েছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন। এই শিক্ষাক্রমে পরীক্ষানির্ভরতা কমিয়ে শ্রেণিভিত্তিক মূল্যায়নে জোর দেওয়া হয়েছে। কিন্তু এর পরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে অন্যান্য শ্রেণির মতো এ দুই শ্রেণিতেও মডেল টেস্ট বা পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত কোনো পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া যাবে না। এ দুই শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমের ক্ষেত্রে এনসিটিবি প্রণীত শিক্ষক সহায়িকা এবং শিক্ষাক্রমের নির্দেশনা অনুসারে পড়াতে হবে।
নতুন চালু হওয়া ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে এনসিটিবি থেকে যে গাইডলাইন দেওয়া হবে এবং এ ব্যাপারে বিস্তারিত পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নতুন নির্দেশনার বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন আজকের পত্রিকা'কে বলেন, ‘নতুন শিক্ষাক্রমে গতানুগতিক পদ্ধতিতে পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে আমরা নির্দেশনাও দিয়েছি। এর পরও কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষক পরীক্ষা বা মডেল টেস্ট নিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।'
আরও খবর পড়ুন:

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এগিয়ে চলতি বছরের ডিসেম্বরে নেওয়া হতে পারে হবে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি ২০২৭ সালের এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী।
২ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস ২ নভেম্বর পালিত হবে বলে জানিয়েছেন উপাচার্য ড. মো. রইছ উদ্দীন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২ ঘণ্টা আগে
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো পরীক্ষার্থী (প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত) ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত তাঁর প্রবেশপত্র ডাউনলোড করতে না পারেন, সে ক্ষেত্রে পরীক্ষার্থীকে অবশ্যই প্রাথমিক আবেদন ফরম, এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডসহ এসএমএস–এ প্রেরিত নির্বাচিত কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৮ ঘণ্টা আগে
পরীক্ষার ফল মূলত ধৈর্য, কৌশল এবং সুশৃঙ্খল জীবনযাত্রার একটি সুনিপুণ ফসল। জিপিএ-৫ অর্জন করা নিজের সক্ষমতার প্রমাণ। অনেকে মনে করেন, পরীক্ষার আগের রাতে শেষ মুহূর্তের ‘ক্রামিং’ বা মুখস্থবিদ্যাই ভালো ফল এনে দেয়, তবে বাস্তব চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। জিপিএ-৫ পাওয়ার মূলমন্ত্র হলো ধারাবাহিক ও কৌশলগত প্রচেষ্টা।
৮ ঘণ্টা আগে