
বাংলাদেশ ও পাকিস্তানের গবেষকদের সম্পর্কের মানোন্নয়নে ‘দক্ষিণ-পূর্ব এশিয়ায় টিভি বিজ্ঞাপনে সংস্কৃতির প্রভাব’ শীর্ষক আন্তর্জাতিক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মালয়েশিয়াভিত্তিক শিক্ষা ও গবেষণা সংগঠন আরুস একাডেমি এই সেমিনারের আয়োজন করে। এটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
সেমিনারটি সঞ্চালনা করেন আরুস একাডেমির বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান সমন্বয়ক প্রশান্ত কুমার শীল। তিনি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়নের সিনিয়র শিক্ষক।
সেমিনারে দুই দেশের গবেষক ছাড়াও বিভিন্ন দেশের গবেষক, শিক্ষার্থী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন। তাঁরা বিজ্ঞাপনে সংস্কৃতির প্রভাব নিয়ে আলোচনা করেন।
সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়নের বিভাগীয় প্রধান জুয়েল দাশ।
মূল আলোচক পাকিস্তানের সিন্ধু ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মো. রমজান পাহোর বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার টিভি বিজ্ঞাপনে সংস্কৃতির গভীর প্রভাব রয়েছে। স্থানীয় রীতিনীতি, ঐতিহ্য ও মূল্যবোধ বিজ্ঞাপনের বিষয়বস্তু ও উপস্থাপনায় প্রতিফলিত হয়। এটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ায়। তিনি এ বিষয়ে তাঁর গবেষণাপত্র উপস্থাপন করেন।
অরোর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাজিব জাতোই বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার টিভি বিজ্ঞাপন স্থানীয় সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরে। এ ধরনের সেমিনার গবেষকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে সহায়ক।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা। সিন্ধু ইউনিভার্সিটির প্রভাষক হাসিমুদ্দিন মিরানী, অরোর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. শাবাব আলী শাহসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের অতিথিরা সেমিনারে অংশ নেন।

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালিত মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করেছে সরকার। গত বুধবার (১১ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক জরুরি অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
সভাপতি পদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদগুলো পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
২০ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১ দিন আগে
দেশের উচ্চশিক্ষার বড় প্রতিষ্ঠানগুলোতে বড় রদবদল হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সাত বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রধানদের পরিবর্তনের কথা জানিয়েছে।
১ দিন আগে