
কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী শহর টরন্টোতে অবস্থিত ইয়র্ক ইউনিভার্সিটি। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৯ সালে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টি প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল স্কলারশিপ অব এক্সিলেন্স প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। কানাডায় উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে লিখেছেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সিমন।
এই বৃত্তির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হবে। আর্টস, মিডিয়া, পারফরম্যান্স অ্যান্ড ডিজাইন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এডুকেশন, গ্লেনডন, হেলথ, ল্যাসোন্ডে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, লিবারেল আর্টস অ্যান্ড প্রফেশনাল স্টাডিজ, সায়েন্স, শুলিচ স্কুল অব বিজনেস অনুষদের অধীনে শিক্ষার্থীরা ২০২৪ সালের শরৎকাল তথা ফল সেমিস্টারে শুরু হওয়া যেকোনো বিষয়ে পড়াশোনা করার জন্য বৃত্তির আবেদন করতে পারবেন।
বৃত্তির সংখ্যা
প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল স্কলারশিপ অব এক্সিলেন্স প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে ২০টি বৃত্তির সুযোগ।
বৃত্তির পরিমাণ
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বছরে ৪৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪৯ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হবে। চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি শেষ করার জন্য একজন শিক্ষার্থীকে দেওয়া হবে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার টাকা।
প্রয়োজনীয় যোগ্যতা
■ আবেদনকারীকে অবশ্যই কানাডায় পড়াশোনার জন্য স্টাডি পারমিট পাওয়া একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
■ ২০২৪ সালের ফল সেমিস্টারে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি স্নাতক ডিগ্রি প্রোগ্রামে আবেদন করতে এবং ভর্তির সুযোগ পেতে হবে।
■ আগের একাডেমিক ফলাফল বা রেকর্ডের গড় ন্যূনতম ‘এ’ বা সমমানের হতে হবে।
■ সমাজসেবা, শিল্পচর্চা, খেলাধুলা বা ব্যক্তিগত কৃতিত্বসহ সহশিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠত্বের মাধ্যমে নেতৃত্ব প্রদর্শনের অভিজ্ঞতা থাকতে হবে।
■ আবেদনের সময় সুপারিশের একটি চিঠি তথা লেটার অব রিকমেন্ডেশন বা অন্যান্য সমর্থনকারী নথি আপলোড করতে হবে।
আবেদনের প্রক্রিয়া
কানাডায় উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী যোগ্য শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও বৃত্তি-সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৪।
সূত্র: ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

মালয়েশিয়া সরকারি এমটিসিপি বৃত্তি ২০২৬-২৭ এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা মালয়েশিয়ান টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম (এমটিসিপি) বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে...
১ ঘণ্টা আগে
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও ভারতের পাঞ্জাবের চিতকারা ইউনিভার্সিটি রাজপুরার মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ভারতের পাঞ্জাবের রাজপুরায় অবস্থিত চিতকারা ইউনিভার্সিটির চ্যান্সেলরস সেক্রেটারিয়েটে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়...
১১ ঘণ্টা আগে
সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত হওয়া আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন মাদ্রাসার ১১৪ জন, কলেজ পর্যায়ের ২৪ জন এবং কারিগরি পর্যায়ের ৩ জন শিক্ষক।
১৫ ঘণ্টা আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানবিক, আধুনিক এবং মৌলিক গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, নৈতিক শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরির জন্য পরিচিত হবে। এ ছাড়া গুণগত শিক্ষা ও বাস্তবমুখী জ্ঞানচর্চা নিশ্চিত করা; যেখানে জ্ঞান শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; নৈতিকতা এবং দক্ষতার মধ্য দিয়ে সমাজ...
১ দিন আগে