বিক্রিয়ার সঠিক সমীকরণ মনে রাখতে হবে। রসায়ন বিষয়ে যতই পড়িবে ততই ভুলিবে, যতই লিখিবে ততই শিখিবে। তাই রসায়নে বেশি বেশি লিখে পড়তে হয়। রসায়নের যেকোনো বিষয় আলোচনায় বিক্রিয়া লিখতে হয়, বিক্রিয়া লিখতে প্রতীক সংকেত সমীকরণ লিখতে হয়। সমীকরণের মাধ্যমে অঙ্ক করতে হয়। তাই সমীকরণটি সঠিক করা বেশি প্রয়োজন। রসায়নের ক্ষেত্রে পরীক্ষার আগের দিন পর্যন্ত সমীকরণ দেখে ভাষাগুলো মনে রাখা সহজ হয়। পরীক্ষার আগের দিন পর্যন্ত লেখার অভ্যাস রাখতে হবে।
গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন
১. পারমাণবিক বর্ণালি কী?
২. অরবিট কী? শক্তিস্তর কী?
৩. ঘনীভবন পলিমাব বিক্রিয়া কি?
৪. সমগোত্রীয় শ্রেণি কী?
৫. নিউক্লিয়ন সংখ্যা কী?
৬. ফরমালিন কী?
৭. আধুনিক পর্যায় সূত্রটি লেখো।
৮. ধাতব বন্ধন কাকে বলে?
৯. LPG-এর পূর্ণরূপ কী?
১০. গলনাংক কাকে বলে?
১১. পর্যায় সারণির অষ্টক তত্ত্বটি লেখো।
১২. মুদ্রা ধাতু কাকে বলে?
১৩. আইসোটোপ কাকে বলে?
১৪. পারমাণবিক সংখ্যা কাকে বলে?
১৫. অষ্টক নিয়ম কী?
১৬. ক্যাটায়ন কাকে বলে?
১৭. পরিবর্তনশীল যোজনী কাকে বলে?
১৮. ইলেকট্রন আসক্তি কাকে বলে?
১৯. CO2-অণুর আকৃতি কিরূপ?
২০. টলেন বিকারক কী?
২১. সুপ্ত যোজনী কাকে বলে?
২২. দই-এর নিয়ম কী?
২৩. অ্যানায়ন কাকে বলে?
২৪. গাঠনিক সংকেত কাকে বলে?
২৫. অ্যারোমেটিক যৌগ কাকে বলে?
২৬. প্যারাফিন কী?
২৭. অ্যালকাইল গ্রুপ কী?
২৮. PVC কী?
অনুধাবনমূলক প্রশ্ন
১. পরমাণুতে কখন বর্ণালি সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
২. পরমাণুর সম্পূর্ণভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে কেন?
৩. আণবিক সংকেত জানার জন্য স্থূল সংকেত প্রয়োজন–ব্যাখ্যা করো।
৪. পরমাণুতে কীভাবে বর্ণালি সৃষ্টি হয়?
৫. একই মৌলের ভিন্নভর সংখ্যা বিশিষ্ট পরমাণু পাওয়া সম্ভব–ব্যাখ্যা করো।
৬. আয়নিকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তির মধ্যে ২টি পার্থক্য লেখো।
৭. পর্যায় বৃত্ত ধর্ম বলতে কী বোঝ।
৮. পর্যায় সারনিতে একটি মৌম একটি মাত্র স্থান দখল করে কেন?
৯. ফসফরাস মৌলের পর্যায় সারনিতে অবস্থান ব্যাখ্যা করো।
১০. ইথানল হাইড্রোকার্বন নয় কেন?
১১. কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না লেখ।
১২. পটাসিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন?
১৩. হ্যালোজেন বলতে কি বোঝ? ব্যাখ্যা করো।
১৪. C3H7-একটি অ্যালকাইল মূলক-ব্যাখা করো।
১৬. CO2-গ্যাসের ২টি রাসায়নিক ধর্ম লেখ।
১৮. কার্বনিক এসিডকে দূর্বল এসিড বলা হয় কেন?
মো. আব্দুল মোত্তালেব
সহকারী অধ্যাপক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা ঢাকা।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
২১ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১ দিন আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১ দিন আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে