নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। আর কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নিলেও গতকাল রোববার মধ্যরাতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা।
রোববার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভার পর আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ রাত পৌনে ১০টায় কর্মবিরতি স্থগিত করে অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ও তথ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিবরণীতেও শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের কথা বলা হয়েছিল।
তবে শিক্ষকেরা শহীদ মিনারে ফেরার পর আরেক আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি কর্মবিরতি ও অবস্থান চালানোর ঘোষণা দেন।
সেসময় সিদ্ধান্ত বদলের কারণ জানতে চাইলে শিক্ষক নেতা মুহিব উল্লাহ বলেছিলেন, ‘সাধারণ শিক্ষকদের জনরোষে নেতারা সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।’
রোববার সন্ধ্যায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী শিক্ষকেরা দশম গ্রেডে বেতন ছাড়াও, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দেওয়ার দাবি জানান।
শনিবার সকাল থেকে শহীদ মিনারে এই তিন দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। বিকেলে তাঁরা ‘কলম বিরতি কর্মসূচি’ পালনে মিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাওয়া চেষ্টা করলে শাহবাগ থানার সামনে তাঁদের আটকে দেয় পুলিশ।
এ সময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান, লাঠিপেটা, কাঁদানে গ্যাসে কর্মসূচি পণ্ড হয়ে যায় শিক্ষকদের। এ সময় দেড় শতাধিক শিক্ষক আহত হওয়ার পাশাপাশি ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন শিক্ষক নেতারা।
যদিও ঢাকা মহানগর পুলিশের দাবি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার স্বার্থে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের বাধার মুখে শহীদ মিনারে ফিরে এসে রোববার থেকে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকেরা। শনিবার মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে শিক্ষকেরা ‘পুলিশের হামলার’ নিন্দা ও প্রতিবাদ জানান।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামে চারটি শিক্ষক সংগঠনের মোর্চার ব্যানারে শিক্ষকেরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। এই মোর্চায় আছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
এদিকে ১১ তম গ্রেডে বেতনসহ, পদোন্নতি ও উচ্চতর গ্রেড জটিলতা নিরসনের দাবিতে সরকারকে আল্টিমেটাম দেওয়া শিক্ষক সংগঠনগুলোর মোর্চা ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের’ নেতারাও ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলনে যোগ দিয়েছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭ টি। এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা প্রায় ৩ লাখ ৮৪ হাজার। কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনেও এসব বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।

আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। শেষ মুহূর্তে এসে অধিকাংশ শিক্ষার্থী এমসিকিউ সমাধানে পারদর্শী হলেও লিখিত প্রস্তুতিতে দুর্বল থেকে যায়। ফলস্বরূপ, লিখিত পরীক্ষায় কোনো একটি বিষয়ে অকৃতকার্য হয়ে শেষ হয়ে যায় ঢাকা বিশ্বব
৩ ঘণ্টা আগে
ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) এবং ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিত
১৬ ঘণ্টা আগে
এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এর শিরোপা জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের আইইউবি থিয়েটার ক্লাব। বুধবার (১০ ডিসেম্বর) এআইইউবি ড্রামা ক্লাব (এডিসি) আয়োজিত মঞ্চনাটক প্রতিযোগিতাটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে।
১৭ ঘণ্টা আগে
ঢাকার পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশি ও আন্তর্জাতিক গবেষক, একাডেমিক এবং ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন। তাঁরা উদ্ভাবন, টেকসই প্রযুক্তি এবং এআই ও ভবিষ্যতের কর্মবাজারে তার প্রভাব নিয়ে আলোচনা করছেন।
১৮ ঘণ্টা আগেশিক্ষা ডেস্ক

আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। শেষ মুহূর্তে এসে অধিকাংশ শিক্ষার্থী এমসিকিউ সমাধানে পারদর্শী হলেও লিখিত প্রস্তুতিতে দুর্বল থেকে যায়। ফলস্বরূপ, লিখিত পরীক্ষায় কোনো একটি বিষয়ে অকৃতকার্য হয়ে শেষ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা। ভর্তি-ইচ্ছুকদের এই অন্তিম মুহূর্তে লিখিত অংশের প্রস্তুতি নিয়ে লিখেছেন মো. সৈয়দুর রহমান।
পদ্য ও গদ্যের গুরুত্বপূর্ণ পঙ্ক্তি বা উক্তির ব্যাখ্যা পড়া
মূল পাঠ্যবইয়ের গদ্য ও পদ্যগুলোর অন্তর্নিহিত অর্থ ও শব্দার্থ ভালো করে পড়তে হবে। অধ্যায়ের শেষে গুরুত্বপূর্ণ লাইনের যে ব্যাখ্যা দেওয়া থাকে, সেগুলো মুখস্থ করে ফেলতে হবে। অনেক সময় সমাস, সন্ধি বা উপসর্গসম্পর্কিত বিভিন্ন শব্দ গদ্য বা পদ্যের মধ্যে থাকে। সে শব্দগুলো ভালোভাবে পড়তে হবে। প্রতিটি ঘটনা বা উক্তি পড়ার সময় লেখক কোন প্রেক্ষাপটে ঘটনাটি বলেছেন, সেটির দিকে বিশেষ লক্ষ রাখতে হবে।
বানান ও যতিচিহ্নের দিকে মনোযোগ দেওয়া
বানান বিষয়টিতেই সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী কম নম্বর পায়। এখন পুরো বইটি আরও একবার এমনভাবে পড়তে হবে, যেন কঠিন বানানগুলো আরও একবার চোখে পড়ে। যেমন: মহীয়সী, মুহুর্মুহু, মনীষী। বানান লিখতে ভুল করলে অনেক ভালো লিখেও বেশি নম্বর পাওয়া সম্ভব নয়। তাই এদিকে সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে বাক্য লেখার সময় এর যতিচিহ্নের যথার্থ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
বাক্যের গঠন, কাঠামো ও সুন্দর হাতের লেখা
ঢাবি ভর্তি পরীক্ষায় এমন অনেক শিক্ষার্থী অংশ নেয়, যাদের মেধা অত্যন্ত বেশি। তবে খাতায় সুন্দরভাবে গুছিয়ে লিখতে না পারায় তারা ভালো নম্বর থেকে বঞ্চিত হয়। ভালো নম্বর পেতে হলে লেখাকে প্যারা আকারে সাজাতে হবে। চেষ্টা করতে হবে লেখার মধ্যে কোনো কাটাকাটি যেন না হয়। লেখার সময় একই শব্দ দুবার ব্যবহার না করে একটু ভিন্ন শব্দের মাধ্যমে উপস্থাপন করলে সেটি ভালো নম্বর পেতে সাহায্য করে। যেমন: ডাকসু অনেক গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত এটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। এই লাইন এভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে।
নির্মিতি অংশের জন্য প্রস্তুতি
নির্মিতি অংশে সৃজনশীল ও বিশ্লেষণধর্মী লেখায় পারদর্শী না হলে সাধারণত নম্বর পাওয়া কঠিন হয়ে যায়। এই অংশে ভালো করার জন্য নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র অংশের সারাংশ বা সারমর্ম, ভাব সম্প্রসারণ, অনুবাদ, চিঠিপত্র অংশ ভালোভাবে পড়তে হবে। লেখার সময় বাস্তব জীবনের উদাহরণ সম্ভব হলে উল্লেখ করতে হবে। ইংরেজিতেও বারবার আসা টপিক যেমন প্যারাগ্রাফ, শর্টনোট ইত্যাদি লেখার জন্য মূল টেক্সটবুক আরও একবার রিভিশন দিতে হবে। ইংরেজির ক্ষেত্রে ভালো করার জন্য বাক্যের মধ্যে বিভিন্ন কানেক্টর যেমন: And, Or, But ব্যবহার করা উচিত।
এ মুহূর্তে নতুন টপিক না শেখা
শেষ সময়ে এসে নতুন কোনো বিষয় মুখস্থ করা যাবে না। অনেক শিক্ষার্থীর ভোকাবুলারি আর মুখস্থ হচ্ছে না, তাদের উচিত অন্য টপিকে দক্ষতা বাড়ানো। কারণ, একটি টপিক নিয়ে এখন আর বসে থাকার সময় নেই।
এমসিকিউ প্রশ্নের উত্তর সবার একই হবে। কিন্তু ফলাফলে বড় একটা পার্থক্য হয়ে যাবে লিখিত অংশের নম্বরে। তাই যাদের লিখিত অংশের প্রস্তুতি এখনো বাকি, তারা সম্পূর্ণরূপে এখন লিখিত পরীক্ষায় আসা টপিকে মনোনিবেশ করবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, লিখিত পরীক্ষার প্রস্তুতির সময়ও কিন্তু বিভিন্ন এমসিকিউ ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানা হয়ে যাবে।

১০ নভেম্বর ২০২৫
ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) এবং ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিত
১৬ ঘণ্টা আগে
এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এর শিরোপা জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের আইইউবি থিয়েটার ক্লাব। বুধবার (১০ ডিসেম্বর) এআইইউবি ড্রামা ক্লাব (এডিসি) আয়োজিত মঞ্চনাটক প্রতিযোগিতাটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে।
১৭ ঘণ্টা আগে
ঢাকার পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশি ও আন্তর্জাতিক গবেষক, একাডেমিক এবং ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন। তাঁরা উদ্ভাবন, টেকসই প্রযুক্তি এবং এআই ও ভবিষ্যতের কর্মবাজারে তার প্রভাব নিয়ে আলোচনা করছেন।
১৮ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) এবং ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিট। এবার ঢাকাসহ দেশের ১৭টি কেন্দ্রে ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পাস নম্বর ৪০।
মন্ত্রণালয় বলছে, পরীক্ষার্থীদের স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম, এইচএসসি বা সমমান পরীক্ষার প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কেন্দ্রে আসতে হবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক সামগ্রী বা অন্য কোনো ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ভর্তি পরীক্ষায় এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বরের প্রশ্ন থাকবে।
তথ্য অনুযায়ী, মোট ১৩ হাজার ৫১টি আসনের জন্য এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন আবেদনকারী ছাত্র এবং ৭৩ জন ৬০৪ জন ছাত্রী।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি। অর্থাৎ এমবিবিএস কোর্সে মোট ১১ হাজার ১০১টি এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯৫০টি আসন রয়েছে।

ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) এবং ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিট। এবার ঢাকাসহ দেশের ১৭টি কেন্দ্রে ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পাস নম্বর ৪০।
মন্ত্রণালয় বলছে, পরীক্ষার্থীদের স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম, এইচএসসি বা সমমান পরীক্ষার প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কেন্দ্রে আসতে হবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক সামগ্রী বা অন্য কোনো ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ভর্তি পরীক্ষায় এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বরের প্রশ্ন থাকবে।
তথ্য অনুযায়ী, মোট ১৩ হাজার ৫১টি আসনের জন্য এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন আবেদনকারী ছাত্র এবং ৭৩ জন ৬০৪ জন ছাত্রী।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি। অর্থাৎ এমবিবিএস কোর্সে মোট ১১ হাজার ১০১টি এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯৫০টি আসন রয়েছে।

দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। আর কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নিলেও গতকাল রোববার মধ্যরাতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা।
১০ নভেম্বর ২০২৫
আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। শেষ মুহূর্তে এসে অধিকাংশ শিক্ষার্থী এমসিকিউ সমাধানে পারদর্শী হলেও লিখিত প্রস্তুতিতে দুর্বল থেকে যায়। ফলস্বরূপ, লিখিত পরীক্ষায় কোনো একটি বিষয়ে অকৃতকার্য হয়ে শেষ হয়ে যায় ঢাকা বিশ্বব
৩ ঘণ্টা আগে
এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এর শিরোপা জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের আইইউবি থিয়েটার ক্লাব। বুধবার (১০ ডিসেম্বর) এআইইউবি ড্রামা ক্লাব (এডিসি) আয়োজিত মঞ্চনাটক প্রতিযোগিতাটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে।
১৭ ঘণ্টা আগে
ঢাকার পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশি ও আন্তর্জাতিক গবেষক, একাডেমিক এবং ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন। তাঁরা উদ্ভাবন, টেকসই প্রযুক্তি এবং এআই ও ভবিষ্যতের কর্মবাজারে তার প্রভাব নিয়ে আলোচনা করছেন।
১৮ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

প্রতিযোগিতার অংশ হিসেবে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে আইইউবি থিয়েটার তাদের ২৪তম প্রযোজনা ‘সুলতানার স্বপ্নের’ তৃতীয় প্রদর্শনী মঞ্চস্থ করে। এটি বাংলাদেশে নারী অধিকার আন্দোলনের পথিকৃত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী ছোটগল্প ‘সুলতানা’স ড্রিমের’ বাংলা নাট্যরূপ। প্রতিযোগিতার ইন্টার-ইউনিভার্সিটি থিয়েটার টিম শ্রেণিতে ‘পণ্ডিত’ চরিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান আইইউবি থিয়েটারের আহমেদ ইয়াশফিন সামি।
গল্পটির বাংলা নাট্যরূপ এবং নাটকের নির্দেশনা দিয়েছেন স্বপ্নীল সোহেল। ‘সুলতানা’স ড্রিম’ প্রথম প্রকাশিত হয়েছিল ১৯০৫ সালে, ভারতের মাদ্রাজে (বর্তমানে চেন্নাই) ‘দ্য ইন্ডিয়ান লেডিজ’ ম্যাগাজিনে। এই গল্পে তিনি ‘লেডিল্যান্ড’ নামের একটি কল্পিত সমাজে নারী-সমতার স্বপ্ন তুলে ধরেছেন।
আইইউবি থিয়েটার ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আটটি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নাট্যদল। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (প্রথম রানার আপ), সরকারি তিতুমীর কলেজ (দ্বিতীয় রানার আপ), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং সাউথইস্ট ইউনিভার্সিটি।
বিচারকমণ্ডলীতে ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিক আনাম খান, কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেন এবং এআইইউবির মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক মোহাম্মদ নিয়াজ মজুমদার।
এর আগে, গত ১৯ নভেম্বর আইইউবি অডিটরিয়ামে নাটকটির প্রথম প্রদর্শনী আয়োজন করেছিল আইইউবি থিয়েটার। এরপর ৬ ডিসেম্বর নাটকটির দ্বিতীয় প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে।

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এর শিরোপা জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের আইইউবি থিয়েটার ক্লাব। বুধবার (১০ ডিসেম্বর) এআইইউবি ড্রামা ক্লাব (এডিসি) আয়োজিত মঞ্চনাটক প্রতিযোগিতাটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে।
প্রতিযোগিতার অংশ হিসেবে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে আইইউবি থিয়েটার তাদের ২৪তম প্রযোজনা ‘সুলতানার স্বপ্নের’ তৃতীয় প্রদর্শনী মঞ্চস্থ করে। এটি বাংলাদেশে নারী অধিকার আন্দোলনের পথিকৃত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী ছোটগল্প ‘সুলতানা’স ড্রিমের’ বাংলা নাট্যরূপ। প্রতিযোগিতার ইন্টার-ইউনিভার্সিটি থিয়েটার টিম শ্রেণিতে ‘পণ্ডিত’ চরিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান আইইউবি থিয়েটারের আহমেদ ইয়াশফিন সামি।
গল্পটির বাংলা নাট্যরূপ এবং নাটকের নির্দেশনা দিয়েছেন স্বপ্নীল সোহেল। ‘সুলতানা’স ড্রিম’ প্রথম প্রকাশিত হয়েছিল ১৯০৫ সালে, ভারতের মাদ্রাজে (বর্তমানে চেন্নাই) ‘দ্য ইন্ডিয়ান লেডিজ’ ম্যাগাজিনে। এই গল্পে তিনি ‘লেডিল্যান্ড’ নামের একটি কল্পিত সমাজে নারী-সমতার স্বপ্ন তুলে ধরেছেন।
আইইউবি থিয়েটার ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আটটি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নাট্যদল। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (প্রথম রানার আপ), সরকারি তিতুমীর কলেজ (দ্বিতীয় রানার আপ), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং সাউথইস্ট ইউনিভার্সিটি।
বিচারকমণ্ডলীতে ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিক আনাম খান, কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেন এবং এআইইউবির মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক মোহাম্মদ নিয়াজ মজুমদার।
এর আগে, গত ১৯ নভেম্বর আইইউবি অডিটরিয়ামে নাটকটির প্রথম প্রদর্শনী আয়োজন করেছিল আইইউবি থিয়েটার। এরপর ৬ ডিসেম্বর নাটকটির দ্বিতীয় প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে।

দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। আর কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নিলেও গতকাল রোববার মধ্যরাতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা।
১০ নভেম্বর ২০২৫
আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। শেষ মুহূর্তে এসে অধিকাংশ শিক্ষার্থী এমসিকিউ সমাধানে পারদর্শী হলেও লিখিত প্রস্তুতিতে দুর্বল থেকে যায়। ফলস্বরূপ, লিখিত পরীক্ষায় কোনো একটি বিষয়ে অকৃতকার্য হয়ে শেষ হয়ে যায় ঢাকা বিশ্বব
৩ ঘণ্টা আগে
ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) এবং ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিত
১৬ ঘণ্টা আগে
ঢাকার পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশি ও আন্তর্জাতিক গবেষক, একাডেমিক এবং ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন। তাঁরা উদ্ভাবন, টেকসই প্রযুক্তি এবং এআই ও ভবিষ্যতের কর্মবাজারে তার প্রভাব নিয়ে আলোচনা করছেন।
১৮ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) ক্যাম্পাসে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে সপ্তম আইইইই এসটিআই আন্তর্জাতিক সম্মেলন—সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি ৫.০ (এসটিআই-২০২৫)। ঢাকার পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশি ও আন্তর্জাতিক গবেষক, একাডেমিক এবং ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন। তাঁরা উদ্ভাবন, টেকসই প্রযুক্তি এবং এআই ও ভবিষ্যতের কর্মবাজারে তার প্রভাব নিয়ে আলোচনা করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিষ হায়দার চৌধুরী, এনডিসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব। সম্মেলনের পৃষ্ঠপোষক এবং উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন জিইউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য—‘এআই যুগে প্রযুক্তিগত বিপ্লব এবং কর্মহীনতার আশঙ্কা।’
উদ্বোধনী বক্তব্যে অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ জানান, এবারের এসটিআই-২০২৫ সম্মেলনে রেকর্ড ৪৩৪টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছে, যা সম্মেলনের ইতিহাসে সর্বোচ্চ। ছয়জন রিভিউয়ার, যার মধ্যে তিনজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ, কঠোর মূল্যায়নের পর মাত্র ১১৮টি প্রবন্ধ গ্রহণ করা হয়েছে, অর্থাৎ গ্রহণযোগ্যতার হার মাত্র ২৭ শতাংশ। তিনি বলেন, এটি প্রমাণ করে যে এসটিআই গবেষণার মানে কোনো ছাড় দেয় না।
সম্মেলনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক তাঁর বক্তব্যে বলেন, ইন্ডাস্ট্রি ৫.০ হলো মানবকেন্দ্রিক শিল্পায়ন—যেখানে প্রযুক্তি মানুষের সৃজনশীলতা, দক্ষতা এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যবহৃত হবে। তিনি ভবিষ্যতের গুরুত্বপূর্ণ গবেষণাক্ষেত্র হিসেবে সেমান্টিক কমিউনিকেশন, রোবোটিকস এবং শক্তি-দক্ষ প্রযুক্তি চিহ্নিত করেন।
অধ্যাপক ড. ইমামুল হাসান ভূঁইয়া, আইইইই বাংলাদেশের সেকশন চেয়ার তাঁর বক্তব্যে বলেন, ‘টেকসই শক্তি ছাড়া প্রযুক্তির প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। এআই, রোবটিকস, আইওটি—এসব প্রযুক্তির মূল চালিকাশক্তি হলো এনার্জি। বাংলাদেশে তরুণ গবেষকদের দ্রুত অগ্রগতি আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে।’
প্রধান অতিথি শিষ হায়দার চৌধুরী টেকসই উন্নয়নের জন্য সবুজ প্রযুক্তি, সার্কুলার ইকোনমি এবং মানবিক মূল্যবোধ-নির্ভর এআই ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘এআই যুগে প্রযুক্তি শুধু গতি বৃদ্ধি করবে না, বরং নিশ্চিত করবে যে প্রতিটি উদ্ভাবন মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।’ তিনি আরও উল্লেখ করেন, অস্ট্রেলিয়া ও ভারতের বহু বিশ্ববিদ্যালয় গবেষণার মাধ্যমে তাদের সরকারকে সহায়তা করছে। বাংলাদেশেও গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা আরও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, গ্রিন ইউনিভার্সিটিসহ দেশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনে অগ্রগতি অর্জন করছে এবং আইসিটি বিভাগ এই প্রক্রিয়ায় সহযোগিতার জন্য প্রস্তুত।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘উদ্ভাবন তখনই অর্থবহ হয় যখন তা মানবকল্যাণ, নৈতিকতা এবং সামাজিক স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে চলে। জিইউবি টেকসই উন্নয়ন এবং দায়িত্বশীল প্রযুক্তিগত উদ্ভাবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমরা আমাদের গবেষক, শিক্ষার্থী এবং স্টার্টআপ উদ্যোগগুলোকে আন্তর্জাতিক মানের গবেষণা ও উদ্ভাবনের দিকে পরিচালিত করছি, যাতে নতুন প্রযুক্তি শুধু উন্নততর হয় না, বরং মানুষের জীবনমানও উন্নত হয়।’
তিনি আরও বলেন, ‘ইন্ডাস্ট্রি ৫.০-এর এই যাত্রায়, মানুষই প্রযুক্তির কেন্দ্রবিন্দু। আমাদের লক্ষ্য হলো এমন গবেষণা ও প্রযুক্তি তৈরি করা যা শিল্প, শিক্ষা এবং সামাজিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’
সকাল ৯টায় জিইউবির মাল্টিপারপাস মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার অধ্যাপক ড. কে এম আজহারুল হাসান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, বিভিন্ন বিভাগের ডিন ও চেয়ারপারসন এবং দেশি-বিদেশি গবেষক ও অতিথিরা।
জিইউবির ইইই বিভাগের অধ্যাপক ড. এ এস এম শিহাব উদ্দিন জানান, এবারের সম্মেলনে সাতটি কি-নোট সেশন, তিনটি ওয়ার্কশপ, একটি প্যানেল ডিসকাশন এবং ২৪টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচিত ১১৮টি প্রবন্ধ আইইইই এক্সপ্লোর ও স্কোপাস ইনডেক্সড জার্নালে প্রকাশিত হবে।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠান আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।