বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন মেধাবী শিক্ষার্থী জাতীয় পর্যায়ের ‘ফিল্ম ফর চেঞ্জ ২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। অক্সফাম ইন বাংলাদেশের অর্থায়নে এবং সিনেমাস্কোপের (ইউল্যাব) আয়োজনের এই প্রতিযোগিতায় বাছাই পর্ব পেরিয়ে দেশসেরা ১০ দলের মধ্যে নিজেরা জায়গা করে নিয়েছেন তাঁরা।
বিজয়ী দলের তিন সদস্য হলেন তাসবীন শাকীব, আল শাহারিয়া ও পুলক অধিকারী। বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘রি-আর্থ ক্লাব’-এর এই প্রতিনিধিরা সমান মেধা, সৃজনশীলতা ও দলগত ঐক্যের মাধ্যমে অসাধারণ এই যোগ্যতা অর্জন করেছেন।
চিত্রনাট্যকার ও সহকারী পরিচালক আল শাহারিয়া বলেন, ‘বেদে সম্প্রদায় এই দ্রুত পরিবর্তনশীল যুগে স্বকীয়তা, পেশা ও সংস্কৃতি হারাতে বসেছে। আমরা তাদের জীবনসংগ্রাম ও বাস্তবতা তুলে ধরে তাদের কণ্ঠস্বরকে সমাজের মূলধারায় পৌঁছে দিতে চাই।’
এই অভাবনীয় বিজয়ের উৎসাহে চ্যাম্পিয়ন দলটি এবার যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে বেদে সম্প্রদায়ের ওপর একটি প্রামাণ্যচিত্র। এতে তুলে ধরা হবে বাংলার অবহেলিত ও ভাসমান বেদে সম্প্রদায়ের হারানো ঐতিহ্য, বর্তমান সংকট এবং টিকে থাকার সংগ্রামের বাস্তব ছবি।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মো. সানজিদ ইসলাম খান বলেন, ‘শাকীব, শাহারিয়া এবং পুলক একটি নির্দিষ্ট জনপদের জীবনযুদ্ধ একটি নতুন আঙ্গিকে প্রকাশ করেছে, এটি সবার কাছে সহজবোধ্য। তাদের এই ডকুমেন্টারি আমাদের নতুনভাবে অনুধাবন করিয়েছে যে একই দেশে থেকেও একটি জনপদ কতটা পিছিয়ে আছে। তাদের এই বেঁচে থাকার সংগ্রাম আমাদের নতুন করে ভাবনার খোরাক জোগায়।’
মেধাবী শিক্ষার্থীদের এই উদ্যোগ দেশের অন্যান্য তরুণ নির্মাতাদেরও সমাজ পরিবর্তনে ক্যামেরাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে অনুপ্রাণিত করবে। খুব শিগগির বেদে সম্প্রদায়ের প্রামাণ্যচিত্রটির নির্মাণকাজ শুরু হচ্ছে।

বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
২৯ মিনিট আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
৩৫ মিনিট আগে
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এমএসসি ইন সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইলস প্রোগ্রামের প্রথম ব্যাচের তিনজন শিক্ষার্থী জার্মানির হফ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসে মাস্টার্সের তৃতীয় সেমিস্টারের থিসিস করার সুযোগ পেয়েছেন।
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসের এক স্নিগ্ধ বিকেল। গণ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে জড়ো হন একঝাঁক তরুণ-তরুণী। তাঁরা সবাই পাঠকবন্ধুর সদস্য। পরিবার থেকে দূরে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য রমজান কখনো কখনো একাকিত্বের অনুভূতি।
২ ঘণ্টা আগে