ইউরোপের প্রাচীন শিক্ষার ঐতিহ্য ও আধুনিক গবেষণার সমন্বয়ে গড়ে ওঠা ইতালির স্বনামধন্য পাভিয়া বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক গবেষকদের জন্য উন্মুক্ত করেছে দারুণ সুযোগ ‘সিআইসিওপিএস (CICOPS) স্কলারশিপ ২০২৬’। উন্নয়নশীল দেশের শিক্ষক, গবেষক ও একাডেমিক ব্যক্তিদের জন্য এটি একটি সম্পূর্ণ অর্থায়িত স্বল্পমেয়াদি গবেষণা কর্মসূচি।
সিআইসিওপিএস স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত গবেষকেরা ৪ থেকে ১২ সপ্তাহ পাভিয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে নির্দিষ্ট বিষয়ের ওপর যৌথ গবেষণায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ সময় তাঁরা অভিজ্ঞ অধ্যাপকদের সঙ্গে সরাসরি গবেষণা কার্যক্রমে যুক্ত হতে পারবেন। এতে তাঁরা একাডেমিক দক্ষতা ও আন্তর্জাতিক নেটওয়ার্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
যেসব সুবিধা থাকছে
সিআইসিওপিএস বৃত্তি কী
পাভিয়া বিশ্ববিদ্যালয় এবং ইডিআইএসইউ যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করে থাকে। এর মূল লক্ষ্য হলো উন্নয়নশীল দেশের একাডেমিক ও গবেষকদের ইতালিতে এনে পারস্পরিক গবেষণা সহযোগিতা বাড়ানো। প্রতিবছর সীমিতসংখ্যক স্কলারশিপ দেওয়া হয়। ২০২৬ সালের জন্য নির্ধারিত সংখ্যা মাত্র ছয়টি স্কলারশিপ।
গবেষণার সময় ও মেয়াদ
নির্বাচিত প্রার্থীরা দুটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে গবেষণায় অংশ নিতে পারবেন—৭ সেপ্টেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২৬ এবং ১২ জানুয়ারি থেকে ২৪ জুলাই ২০২৭ পর্যন্ত।
যেসব বিষয়ে গবেষণার সুযোগ
কারা আবেদন করতে পারবেন
আবেদনপ্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ শর্ত
এ বৃত্তির জন্য আবেদন করতে চাইলে প্রথমে পাভিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। সংশ্লিষ্ট গবেষণার বিষয়ে অধ্যাপক আগ্রহী হলে তিনি একটি আমন্ত্রণপত্র পাঠাবেন। সেই আমন্ত্রণপত্র ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না। যাঁদের সঙ্গে অধ্যাপকদের সরাসরি যোগাযোগ নেই, তাঁরা সিআইসিওপিএস অফিসে ই-মেইলের মাধ্যমে গবেষণা প্রস্তাব পাঠিয়ে সম্ভাব্য সহযোগিতা চাইতে পারেন। এরপর অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন। বিস্তারিত জানতে দেখুন l ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়:
আগামী ১০ জুন, ২০২৬।

সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার। চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত খেলাধুলা ও শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগের অংশ হিসেবে এ পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে নতুন পদ সৃষ্টির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুব...
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এল নিউজিল্যান্ড। আগামী ১৬ নভেম্বর, ২০২৬ থেকে দেশটিতে চালু হতে যাচ্ছে একটি নতুন স্বল্পমেয়াদি গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা। একই সঙ্গে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতার পরিধিও বিস্তৃত হচ্ছে। ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, এই পরিবর্তনের মূল লক্ষ্য...
৮ ঘণ্টা আগে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে। শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহি এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
১ দিন আগে
নেচার ইনডেক্স ইনস্টিটিউশনাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। সামগ্রিকভাবে দেশের সব গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আইইউবির অবস্থান পঞ্চম। আর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয়।
২ দিন আগে