লেখক, সাংবাদিক, উদ্যোক্তা ও সংগঠকদের ৯ মাস মেয়াদি ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের র্যাডক্লিফ ইনস্টিটিউট। এই ফেলোশিপ গ্রহণের মধ্য দিয়ে নির্বাচিত প্রার্থীরা তাঁদের ব্যবহারিক দক্ষতা বিকাশের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
সুযোগ-সুবিধা
ফেলোশিপের জন্য নির্বাচিত প্রার্থীদের জে-১ ভিসা দেওয়া হবে। ফেলোদের উপবৃত্তি হিসেবে প্রকল্পের ব্যয় মেটাতে ৭৮ হাজার ৫০০ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ লাখ টাকা) ডলার ব্যয় করবে র্যাডক্লিফ ইনস্টিটিউট। নির্বাচিতরা প্রতিষ্ঠানটির অফিস, স্টুডিও স্পেস পাবেন। থাকছে স্বাস্থ্যবিমা ও ডে-কেয়ার সুবিধাও।
আবেদনের যোগ্যতা
মানবিক ও সামাজিক বিজ্ঞানের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার কমপক্ষে দুই বছর আগে সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। স্বনামধন্য জার্নালে বা সম্পাদিত কাজের একটি মনোগ্রাফ বা কমপক্ষে দুটি প্রকাশিত নিবন্ধ থাকতে হবে। এ ছাড়া বিজ্ঞান, প্রকৌশল ও গণিতের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার কমপক্ষে দুই বছর আগে সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে, স্বনামধন্য জার্নালে কমপক্ষে পাঁচটি নিবন্ধ প্রকাশিত হতে হবে।
ফেলোশিপের মেয়াদ
ফেলোরা সেপ্টেম্বর ২০২৪-এ ফেলোশিপ প্রোগ্রাম শুরু করে শেষ করবেন ২০২৫ সালের মে মাসে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে ফেলোশিপটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আর্টিস্ট ও সাংবাদিকেরা আবেদন করতে পারবেন আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। বিজ্ঞান, গণিত ও ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহীরা আবেদন করতে পারবেন ৩ অক্টোবর পর্যন্ত।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি (আইএসটিটি)-এর ২০২৩ সালের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (এমবিএ ইন এএম) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার শিক্ষাবর্ষ ২০২১-২২।
১৩ ঘণ্টা আগে
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২৩ আগস্ট ২০২৬ তারিখে ইউল্যাব ক্যাম্পাসে চীনের ওয়েস্ট ইউনান ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে। সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।
১ দিন আগে
সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত, ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
১ দিন আগে