
উচ্চমাধ্যমিকের শেষ দিকে আমি অনেকটা নিশ্চিত ছিলাম যে ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়াশোনা করব। তাই এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপরই আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। যেহেতু আমাদের সময় এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছিল, তাই বিজ্ঞানের অনেক টপিকই আমাদের কাছে একদম নতুন ছিল। এ জন্য এই নতুন বিষয়গুলোর থিওরি পড়ার পাশাপাশি অনুশীলনের জন্য বিভিন্ন মডেল টেস্ট দিতে থাকি।
গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ের মানবণ্টন
গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি থেকে একদম ভিন্ন। এখানে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের পাশাপাশি ইংরেজি থেকেও প্রশ্ন করা হয়। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন থেকে ২৫টি করে মোট ৭৫টি এমসিকিউ থাকে। প্রতিটি এমসিকিউ প্রশ্নের মান ৬ নম্বর। কিন্তু ইংরেজিতে প্রতি এমসিকিউয়ের জন্য বরাদ্দ থাকে ২ নম্বর। এখানে মোট ২৫টি এমসিকিউ থাকে। এমসিকিউ হলেও এগুলো সাধারণ অঙ্কের মতোই। অর্থাৎ ১-২ মিনিটে সমাধান করার মতো প্রশ্ন আসে না। প্রতিটা এমসিকিউ প্রশ্ন সমাধান করতে গিয়ে ভালো পরিমাণ সময়ই প্রয়োজন।
যেভাবে প্রস্তুতি নিতে হবে
যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রশ্নব্যাংক অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো সমাধান
করা। এর পাশাপাশি যেসব বিষয়ে ঘাটতি রয়েছে, তা প্রথম দিকেই সমাধান করে ফেলা। যে অধ্যায়গুলোতে তোমাদের সমস্যা আছে, শেষ হয়নি, অথবা কঠিন মনে হয়—সেগুলোতে বেশি জোর দেবে। প্রশ্নব্যাংক সমাধান করার কোনো বিকল্প নেই। এখন শুধু বসে বসে প্রশ্নব্যাংক সমাধান করো। এটিই পরীক্ষার হলে সবচেয়ে বেশি কাজে আসবে। এরপর যেই টপিকগুলো থেকে প্রায়ই প্রশ্ন আসে, সেগুলো ভালোমতো পড়া। প্রশ্নব্যাংক সমাধান করলেই প্রশ্নের ধরন সম্পর্কে ভালোমতো জানা যায়। যেসব বিষয় প্রথমে কঠিন মনে হয়,সেগুলোও নিয়মিত অনুশীলন করার পরে সহজ হয়ে যায়। আমি নতুন অঙ্কগুলো একটা খাতায় নোট করে রাখতাম। যাতে প্রয়োজন পড়লেই চট করে চোখ বুলিয়ে নেওয়া যায়। এটা পরীক্ষার আগে বেশ কাজে দিয়েছিল।
অনেক শিক্ষার্থী যেই ভুলটা করে সেটা হলো প্রশ্নব্যাংকে চোখ বুলিয়ে যাওয়া। এইটা কখনোই করবে না। প্রতিটা প্রশ্ন লিখে লিখে সমাধান করবে।
অনুলিখন: মুসাররাত আবির

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে