রাজশাহীর তানোরে ফটোকপির দোকানগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে শিক্ষার্থীদের স্কুল-কলেজের অ্যাসাইনমেন্ট। অধিকাংশ কোমলমতি শিক্ষার্থীরা এসব দোকান থেকে তাদের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করছেন।
আজ বৃহস্পতিবার তানোর উপজেলার বিভিন্ন এলাকার কম্পিউটার অ্যান্ড ফটোকপির দোকানগুলো ঘুরে এর সত্যতা পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল শিক্ষার্থী জানায়, ‘দীর্ঘদিন স্কুল বন্ধ, কোচিংও বন্ধ, বই নিয়ে টেবিলে বসা হয় না। তাই সবার দেখাদেখি আমিও দোকান থেকে উত্তরপত্র কিনে ঘরে বসে লিখে স্কুলে জমা দিচ্ছি।’
উপজেলার ১০ / ১৫ জন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক অভিভাবকও তাদের ছেলেমেয়েদের অ্যাসাইনমেন্টগুলো লিখে দিচ্ছেন।
জানতে চাইলে একাধিক কম্পিউটার অ্যান্ড ফটোকপির দোকানি এই প্রতিবেদককে বলেন, ‘শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টের প্রশ্ন ফটোকপি করতে আসলে সেখান থেকে এক কপি রেখে দিই। এ ছাড়াও অনলাইন থেকে সকল শ্রেণির অ্যাসাইনমেন্টের প্রশ্ন ও উত্তরপত্র ডাউনলোড করে তা বিক্রি করছি। এভাবে অনেকেই বিক্রি করছে।’
উপজেলা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, করোনাকালে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। সরকারি নির্দেশনা অনুযায়ী সপ্তাহে এক দিন শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে জমা দেবে। আগামী এসএসসি ও এইচএসসি পরীক্ষাও অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
শিক্ষার্থীদের মেধার মূল্যায়নে সরকার এমন অ্যাসাইনমেন্ট পদ্ধতি চালু করলেও এর মান নিয়ে প্রশ্ন উঠেছে খোদ অভিভাবক মহলে। তরিকুল ইসলাম নামের এক অভিভাবক জানান, করোনায় স্কুল ও কোচিং বন্ধ থাকায় পড়াশোনায় ছেদ পড়েছে। অনেকের বাসায় গৃহশিক্ষকও নেই। তাই বাধ্য হয়েই তারা কম্পিউটারের দোকান থেকে উত্তরপত্র সংগ্রহ করছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, ‘অনৈতিকভাবে ফটোকপির দোকানে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র পাওয়ার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
২ ঘণ্টা আগে
সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে মোট আটটি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা অথবা বিদ্যমান ভাষা শিক্ষা
২ ঘণ্টা আগে
দেশের সব বেসরকারি প্রাথমিক ও ইংরেজি মাধ্যমের স্কুলগুলো সরকারি তদারকির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পাশাপাশি মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া দ্রুতই শেষ করতে চায় শিক্ষা প্রশাসন। আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি ক্লাস শুরুর চিন্তা-ভাবনা চলছে।
৬ ঘণ্টা আগে