দ্য গার্ডিয়ানের অনুসন্ধান /ইরানে হামলায় নিহত স্কুলছাত্রীদের কবরের ছবিটি আসল নাকি নকল
ইরানে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে একটি হৃদয়বিদারক ছবি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। ছবিতে দেখা যায়, সারি সারি নতুন খোঁড়া কবর—একটি ছোট শহরের কবরস্থানে শতাধিক স্কুলছাত্রীর দাফনের প্রস্তুতি চলছে। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় নিহত এসব কিশোরীর জন্যই খোঁড়া হয়েছে এই কবরগুলো।