রংপুরে শহীদ আবু সাঈদের স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগ
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁর দুই হাত প্রসারিত করা ঐতিহাসিক আলোকচিত্র সম্বলিত বিলবোর্ডটি অপসারণের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর পরিবার