
ইরানে চলমান সামরিক অভিযান থেকে যুক্তরাষ্ট্র শিগগির সরে আসবে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে তার আগে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে কিছুদিন অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। আজ ডানপন্থী পডকাস্টার বেনি জনসনের এক পডকাস্টে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কিছু সময় অভিযান চালিয়ে যেতে চান, যাতে ভবিষ্যতে আবারও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট আরও কিছুদিন অভিযান চালিয়ে যাবেন, যাতে আমরা চলে যাওয়ার পর দীর্ঘ সময়ের জন্য আবার এ কাজ করতে না হয়। ইরান সরকারকে দীর্ঘ সময়ের জন্য অকার্যকর করে দেওয়াই আমাদের লক্ষ্য।’
ভ্যান্স স্বীকার করেন, এই সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে তাঁর মতে, এটি সাময়িক এবং সংঘাত শেষ হলে দাম আবার কমে আসবে।
ভ্যান্স বলেন, ‘এটি খুবই স্বল্পমেয়াদি একটি প্রতিক্রিয়া। মূলত এটি একটি স্বল্পমেয়াদি সংঘাতের ফল।’
ভ্যান্স আরও বলেন, ‘আমরা এক বছর বা দুই বছর ইরানে থাকতে চাই না। আমরা প্রয়োজনীয় কাজ শেষ করে শিগগির সরে আসব এবং জ্বালানির দামও স্বাভাবিক হয়ে আসবে।’

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৩ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৩ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৩ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
১৯ দিন আগে