
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে ট্রলিচাপায় সাদিকুল ইসলাম (৩) নামে এক শিশুর হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত সাদিকুল ইসলাম বাগমারার তাহেরপুর এলাকার হরিতলা গ্রামের খুরশীদের ছেলে। সে তার মা শারমিন বেগমের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসেছিল।
শিশুটির মামা শাহিন আলম জানান, শনিবার বোন ও ভাগনে তাঁর বাড়িতে বেড়াতে আসেন। পরদিন সকালে নিজ বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। এ সময় তাহেরপুরের দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলিচাপায় শিশুটি গুরুতর আহত হয় এবং তার হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রলিটি আটক করে এবং চালককে মারধর করে। এতে চালকও আহত হয়। তার বয়স ১৪-১৫ বছর বলে জানা গেছে। পরে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানীর মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদারকে হত্যা করা হয়েছে। আজ রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগে
ঢাকার সাভারে পৌর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রনি ইসলামের বিরুদ্ধে তাঁর স্ত্রী রিয়া মনিকে (২১) হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে পৌর এলাকার ছায়াবীথি মহল্লার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই ছাত্রদল নেতা পলাতক রয়েছে ।
৯ মিনিট আগে
নাগরিক সেবায় অবহেলা ও দায়িত্ব পালনে শিথিলতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও স্ট্রিট লাইটের মতো মৌলিক সেবায় অবহেলা প্রমাণিত...
১৪ মিনিট আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতির অংশ হিসেবে দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাঁদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির...
২০ মিনিট আগে