একাকী ভ্রমণ বা সোলো ট্রিপে বেরিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন দিল্লির ৩১ বছর বয়সী এক তরুণী। ট্যাক্সিচালকের হাত থেকে নিজের সম্ভ্রম বাঁচাতে মোবাইল ফোন ও সব সরঞ্জাম খুইয়ে সারা রাত উত্তরাখন্ডের নৈনিতালের কনকনে ঠান্ডা আর গভীর বনে লুকিয়ে কাটাতে হয়েছে তাঁকে। গত শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনি পুলিশে অভিযোগ করেন।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার ওই তরুণী দিল্লি থেকে দেরাদুন হয়ে কাঠগোদামে পৌঁছান। সেখান থেকে নৈনিতাল যাওয়ার জন্য তিনি একটি ট্যাক্সি ভাড়া করেন। রাত দেড়টার দিকে ট্যাক্সিচালক মূল রাস্তা ছেড়ে গাড়িটি নৈনিতালের নিকটবর্তী পাতওয়া ডাঙ্গার এলাকার একটি নির্জন রাস্তার দিকে ঘুরিয়ে নেন।
তরুণী এর প্রতিবাদ করলে চালক গাড়ি থামিয়ে তাঁকে গালিগালাজ ও মারধর শুরু করেন। একপর্যায়ে চালক তাঁর মোবাইল ফোন কেড়ে নেন এবং তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। প্রাণ বাঁচাতে ওই তরুণী দৌড়ে পাশের গভীর বনে ঢুকে পড়েন এবং লোকচক্ষুর আড়ালে সারা রাত সেখানে লুকিয়ে থাকেন।
এরপর গত শুক্রবার সকালে তিনি কোনোমতে জঙ্গল থেকে বেরিয়ে পাতওয়া ডাঙ্গার গ্রামে পৌঁছান। সেখানে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তিনি থানায় রিপোর্ট করেন। অভিযোগ পাওয়ার পরপরই নৈনিতাল পুলিশ তৎপর হয়ে ওঠে। সিসিটিভি ফুটেজ, ট্যাক্সির নম্বর ও জিপিএস সিস্টেম ব্যবহার করে পুলিশ অভিযুক্ত চালককে শনাক্ত করে।
গ্রেপ্তার চালকের নাম দীপক সিং বোরা (৩৯), তিনি হালদ্বানির বাসিন্দা। বোরার কাছ থেকে তরুণীর চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে এবং অপরাধে ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে পুলিশ। অভিযুক্ত দীপকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ধর্ষণচেষ্টা, ছিনতাই ও অপহরণের মামলা করা হয়েছে।
নৈনিতালের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) মঞ্জুনাথ টিসি জানিয়েছেন, পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা নৈনিতাল পুলিশের প্রধান অগ্রাধিকার। তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি অন্য একজনের ট্যাক্সি চালাচ্ছিলেন।
এসএসপি ট্যাক্সিমালিকদের সতর্কবার্তা দিয়ে বলেছেন, চালকদের হাতে গাড়ি তুলে দেওয়ার আগে অবশ্যই তাঁদের নথিপত্র ও পূর্ব ইতিহাস যাচাই করতে হবে। এই নির্দেশ অমান্য করলে ট্যাক্সিমালিকদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৫ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৯ দিন আগে