
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রান্নার গ্যাসের আকাশছোঁয়া দামের পর এবার মধ্যবিত্তের যাতায়াতেও বড় ধাক্কা। কলকাতায় অটো এলপিজি এবং সিএনজির তীব্র সংকট ও মূল্যবৃদ্ধিতে দিশেহারা নিত্যযাত্রী থেকে শুরু করে চালকেরা। আজ বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে এলপিজির নতুন বর্ধিত দাম কার্যকর হয়েছে। এর ফলে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম অটোর ভাড়া অনিয়মিতভাবে বেড়ে যাওয়ায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় আগে অটো এলপিজির দাম ছিল প্রতি লিটার ৫৭ দশমিক ৬৮ রুপি। আজ বুধবার তা একধাক্কায় ৫ রুপি বেড়ে হয়েছে ৬২ দশমিক ৬৮ রুপি। জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন অটোচালকেরা। তাঁদের দাবি, গ্যাসের দাম বাড়লেও সরকারিভাবে ভাড়া ঠিক না হওয়ায় তাঁরা ক্ষতির মুখে পড়ছেন। অন্যদিকে, বর্ধিত খরচ সামাল দিতে বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠছে।
শুধু দাম বাড়াই নয়, সরবরাহের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাম্পের সংখ্যা কম হওয়ায় এবং পর্যাপ্ত গ্যাসের জোগান না থাকায় শহরজুড়ে হাহাকার দেখা দিয়েছে। নিউ টাউনসহ কলকাতার একাধিক সিএনজি পাম্পে গতকাল মঙ্গলবার রাত থেকেই কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক চালক গ্যাস পাচ্ছেন না। অনেক চালকের অভিযোগ, পর্যাপ্ত গ্যাস না থাকায় তাদের এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরতে হচ্ছে, যার ফলে নষ্ট হচ্ছে কাজের সময়।
সরকারিভাবে ভাড়া না বাড়লেও শহর ও শহরতলির একাধিক রুটে ইতিমধ্যেই ৫ থেকে ১০ রুপি অতিরিক্ত ভাড়া নেওয়া শুরু হয়েছে। অটোচালকদের একাংশের দাবি, পাম্পে গ্যাস না পাওয়ায় বাধ্য হয়ে ‘কাটা গ্যাস’ বা কালোবাজারি থেকে চড়া দামে গ্যাস কিনতে হচ্ছে তাদের। ফলে পুরোনো ভাড়ায় গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়েছে।
গড়িয়া-বারুইপুর, সোনারপুর-গড়িয়া, বারুইপুর-জুলপিয়া-সহ একাধিক রুটে ভাড়ার এই নৈরাজ্য সবথেকে বেশি দেখা যাচ্ছে। অটো ইউনিয়নগুলো বাড়তি ভাড়া নেওয়া সমর্থন না করলেও বাস্তবে চালক ও যাত্রীদের মধ্যে বচসা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
পরিবহন সংকটের এই চরম মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো কঠোর নজরদারি শুরু হয়নি বলে অভিযোগ যাত্রীদের। সিএনজি এবং এলপিজির এই সরবরাহ সংকট কতদিন চলবে, সে বিষয়েও স্পষ্ট কোনো বার্তা মেলেনি। যাতায়াতের খরচ হু হু করে বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে।

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৫ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৯ দিন আগে