
রাজধানীতে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণীর মৃত্যু হয়। পরিবার বলছে, ওই তরুণী বিষপানের পর নিজেই তাঁদের জানিয়েছেন।
তরুণী অদিতি রাণী রায় (১৮) বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। দুই ভাই-বোনের মধ্যে তিনিই ছিলেন বড়। তিনি হাজারীবাগের ভাগলপুর লেন এলাকার লিটন চন্দ্র দের মেয়ে।
অদিতির বাবা লিটন চন্দ্র দে আজকের পত্রিকাকে জানান, কয়েক দিন ধরে পড়াশোনায় অমনোযোগী পেয়ে গত রাতে মেয়েকে বকাঝকা করা হয়। ভোরের মেয়ে নিজেই তাঁদের জানান যে তিনি বিষ পান করেছেন। বলেই অচেতন হয়ে যান। পরে দ্রুত তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাজারীবাগ এলাকা থেকে স্বজনেরা ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, স্বজনেরা জানিয়েছে যে, তিনি বাসায় বিষ পান করেছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানার পুলিশকে জানানো হয়েছে।

অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৪ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৪ দিন আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন।
৫ দিন আগে
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)...
১১ দিন আগে