
রাজধানীর বনানীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সামেনা আলম (৩৫) নামের এক গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বনানী ৫ নম্বর সড়কের একটি বাসা থেকে তাঁকে আটক করে বনানী থানা-পুলিশ। এই ঘটনায় গৃহকর্মী শিউলিকে থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, নির্যাতনের শিকার গৃহকর্মী শিউলি একটি চিরকুট লিখে বাসার বারান্দা থেকে নিচে ফেলে দেন। চিরকুটে লেখা ছিল, ‘আমাকে বাঁচান। ৯৯৯-এ কল দিন, না হলে আমার স্বামীর এই নম্বরে কল দিন।’
পথচারী এক ব্যক্তি চিরকুটটি পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে ভবনের নিচে জনতা জড়ো হয়। এ সময় গৃহকর্মীকে হত্যা করা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।
পরে আশপাশের বাসার গৃহকর্মী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে।
রাত সাড়ে ১০টার দিকে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বলেন, ওই বাসায় তিনজন গৃহকর্মী কাজ করেন। তাঁদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটলে গৃহকর্ত্রী সামেনা আলম তাঁদের শারীরিকভাবে আঘাত করতেন। বৃহস্পতিবারও এমন ঘটনার পর এক গৃহকর্মী চিরকুটটি ফেলেন।
তানভীর আহমেদ আরও বলেন, গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে এবং গৃহকর্ত্রীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
২ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৬ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৬ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১৪ দিন আগে