
নরসিংদী রেলওয়ে স্টেশনে ‘আধুনিক’ পোশাকের অজুহাতে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে হেনস্তার ঘটনার মূল অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রোববার দিবাগত রাতে জেলার শিবপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান।
গ্রেপ্তারকৃত ওই নারীর নাম মার্জিয়া আক্তার। নরসিংদী সদরের উপজেলা মোড় এলাকায় থাকেন। তবে শিলা, শায়লা এরকম একাধিক নামে বিভিন্ন জায়গায় পরিচিত তিনি। মার্জিয়া পেশায় একজন ঘটক।
এর আগে, গত ১৮ মে (বুধবার) ভোর সোয়া ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণী ‘আধুনিক’ পোশাক পরায় হেনস্তার শিকার হন। এ সময় তাঁর সঙ্গে তাঁর দুই বন্ধুও ছিলেন।
এরপর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে গত ২০ মে (শুক্রবার) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে মো. ইসমাইল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সবশেষ, রোববার দিবাগত রাতে নরসিংদীর শিবপুর এলাকায় বোনের বাড়ি হতে গ্রেপ্তার হন মার্জিয়া আক্তার ওরফে শিলা।
র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান বলেন, অভিযুক্ত মার্জিয়া পেশায় ঘটক। তিনি একেক জায়গায় একেক নাম-পরিচয় ব্যবহার করতেন। যার ফলে শিলা, শায়লা ইত্যাদি নামে তিনি পরিচিত। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর নাম মার্জিয়া আক্তার। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
১৯ দিন আগে
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬